1. : lf_flvdbCnglkgU :
  2. live@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ : দৈনিক জামালপুর সংবাদ ২৪
  3. info@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের অর্থনীতি সমুদ্রের তলানিতে চলে গেছে। চার মাসে সরকারের ঋণের বোঝা ৬৯ হাজার কোটি টাকা। এভাবে চলতে থাকলে ভবিষ্যতে কোথায় গিয়ে দাঁড়াবে?? বিসিডিএস সরিষাবাড়ী উপজেলা শাখা আহবায়ক কমিটি ঘোষণা ফুলপুরে জুলাই শহিদ পরিবার ও যোদ্ধাদের সংবর্ধনা: “তাদের ত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে” আড়াই বছর বন্ধ যমুনা সার কারখানা অতিরিক্ত ব্যয় ৭ হাজার ৩৬৫ কোটি টাকা, আমদানিনির্ভরতায় চাপে অর্থনীতি রক্তাক্ত আগস্ট- আল আমিন মিলু অনন্ত বর্ষা -আল-আমিন মিলু ৫ আগষ্ট ইতিহাসের এক ভয়ানক দিন,কি পেল দেশের জনগন কি পেল আন্দোলন কারীরা, এর সুবিধা ভোগ করছে কারা??? নরসিংদীর শিবপুরের বাঘাব ইউনিয়নের ১০ অসহায় পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ সাপাহার উপজেলার খঞ্জনপুর সীমান্তে ১টি বিষ্ণু মূর্তি উদ্ধার W Czacie Gołove AI odpowiada naturalnie i płynnie na pytania

নদীর অনন্ত ক্ষুধা- আল আমিন মিলু

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

নদী, তোমাকে নিয়ে লিখেছি কত গল্প, কত কবিতা, তোমার ঢেউয়ের সুরে বেঁধেছি বিরহের গোপন গাথা। ভেবেছি তুমি মায়ের মতো আগলে রাখবে তীরের মানুষ, তোমার বুকেই খুঁজে নেবো জীবনের শান্তি আর ভালোবাসা।
তোমার জলে ভাসিয়েছি কত স্বপ্নের কাগজের নৌকা, কত আশা ছুঁড়ে দিয়েছি স্রোতের হাতে বিশ্বাস করে। কিন্তু তুমি একদিন নিষ্ঠুর হলে হঠাৎ, ভিটেমাটি কেড়ে নিলে মায়ার কথা বলে।
যে উঠোনে শিশুরা খেলত বসতো হাসির মেলা, যে ঘরে মায়ের আঁচলে জড়াতো সংসারের সুখ, সেই ঘর আজ তোমার অতলে হারিয়ে গেছে, আর তীরে পড়ে আছে কান্না, দীর্ঘশ্বাস আর দুঃখ।
নদী, তোমার ক্ষুধা কি কখনো মেটে না? কত স্বপ্ন গিলেছো, কত ইতিহাস করেছো গ্রাস। কত মানুষ আজ পথের ভিখারি তোমার কারণে, কত চোখে জমেছে অশ্রুর নোনাজল আর হতাশ।
তবুও তোমাকে ঘৃণা করতে পারি না আমি, তোমার বুকেই তো শিখেছি জীবনের প্রথম গান। তাই ভাঙনের মাঝেও তোমার পানে চেয়ে থাকি, হয়তো ফিরবে আবার তোমার হারানো মমতার প্রাণ।
কিন্তু যতদিন তুমি ক্ষুধার্ত স্রোতের মতো গিলে খাবে মানুষের স্বপ্ন, ঘর আর ঠিকানা, ততদিন তীরের বাতাসে ভেসে বেড়াবে গৃহহারা মানুষের আর্তনাদ আর না বলা বেদনা।

লেখক কলামিস্ট রাজনৈতিক বিশ্লেষক গবেষক সরিষাবাড়ি জামালপুর

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট