1. live@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ : দৈনিক জামালপুর সংবাদ ২৪
  2. info@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে পোরশায় শ্রেষ্ঠ শিক্ষক, প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষা প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান সু শাসন -আল আমিন মিলু একটা শোক বার্তা দিও- আল আমিন মিলু সরিষাবাড়ীতে তরিকতে আহলে বাইত বাংলাদেশ ও মাজার-খানকা-দরবার শরীফ উপজেলা শাখার নবগঠিত কমিটি ঘোষণা জনবল ও অ্যাম্বুলেন্স সংকটে গোদাগাড়ী ৩১ শয্যা হাসপাতাল চরম দুর্ভোগে রোগীরা সরিষাবাড়িতে  হেরোইন সহ তিন মাদক কারবারি আটক  আদিবাসী জনগোষ্ঠীর ভূমি ও অধিকার রক্ষায় মিডিয়া অ্যাডভোকেসি ক্যাম্পেইন অনুষ্ঠিত নরসিংদীর শিবপুর উপজেলা প্রশাসন এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করেন মোছাঃ ফারজানা ইয়াসমিন মাদক কিনতে এসে পুলিশের খাঁচায় বুলবুলি, ৪২ কেজি গাঁজাসহ ধরাশায়ী শেরপুরের খোদেজা মোহাম্মদ নাসিম” ঝড়ের রাজনীতিতে নির্ভরতার আরেক নাম

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে পোরশায় শ্রেষ্ঠ শিক্ষক, প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষা প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

 

নাহিদ পোরশা (নওগাঁ) প্রতিনিধি:

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে নওগাঁর পোরশা উপজেলায় উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক, প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষা প্রতিষ্ঠানসমূহকে সম্মাননা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার বেলা ১১ টায় পোরশা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচিতদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মাননা প্রদান করেন পোরশা উপজেলা নির্বাহী অফিসার জনাব রাকিবুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুল কবির এবং একাডেমিক সুপারভাইজার কনক রায়।

উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারীরা হলেন—

বিদ্যালয় পর্যায়ে
শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক: মোঃ ইসমাইল হোসেন, সহকারী শিক্ষক, গাংগুরিয়া উচ্চ বিদ্যালয়।

শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান: মোঃ সাইদুর রহমান, প্রধান শিক্ষক, ঘাটনগর উচ্চ বিদ্যালয়।

শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান: শিশা বহুমুখী উচ্চ বিদ্যালয়।

মাদ্রাসা পর্যায়ে
শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক: মোঃ আতাউর রহমান, সহকারী অধ্যাপক, পলাশবাড়ী চাচাই বাড়ি কামিল মাদ্রাসা।

শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান: মোঃ আব্দুল করিম, নিতপুর মহিলা আলিম মাদ্রাসা।

শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান: পলাশবাড়ী চাচাই বাড়ি কামিল মাদ্রাসা।

কারিগরি পর্যায়ে
শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক: মোঃ আজাদুল ইসলাম, প্রভাষক, কড়িদহ টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ।

শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান: মোঃ রফিকুল ইসলাম, অধ্যক্ষ, কড়িদহ টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ।

শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান: কড়িদহ টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, জাতীয় শিক্ষা সপ্তাহের এ ধরনের স্বীকৃতি শিক্ষকদের কর্মস্পৃহা বৃদ্ধি করবে এবং শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানের শেষে সম্মাননা প্রাপ্তদের অভিনন্দন জানানো হয় এবং শিক্ষাক্ষেত্রে তাদের অবদানের প্রশংসা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট