ঝিনাইদহে অভিযান চালিয়ে ২০.৫ কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার করেছে এসআরবি-৬


মহিদুল ইসলাম (শাহীন) খুলনা
ঝিনাইদহ সদরে অভিযান চালিয়ে ২০.৫ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এসআরবি-৬, ঝিনাইদহ ক্যাম্প। মাদকের বিরুদ্ধে ” *জিরো টলারেন্স নীতিতে”* অটল থেকে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় এসআরবি-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল অদ্য ২৫/১১/২৬ ইং তারিখ,
রাত ০০:৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ জেলার সদর থানাধীন ৯নং পোড়াহাটি এলাকায় অভিযান চালিয়ে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামি হলেন *১। মোঃ হৃদয় হোসেন (২৪), পিতা: মোঃ সাহেব হোসেন,* সাং: পোড়াহাটি, থানা: ঝিনাইদহ সদর, জেলা: ঝিনাইদহ।
এ সময় গ্রেফতারকৃত আসামির বসত ঘরের খাটের নিচ হতে ২০.৫ কেজি গাঁজা
উদ্ধার করা হয়। উপরোক্ত আলামত উদ্ধার পূর্বক উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ঝিনাইদহ জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মাদকসহ আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। স্কোয়াড্রন লিডার মোঃ ইমামীম মুবীন সরকার সুমন, কোম্পানী কমান্ডার, সিপিসি-২, ঝিনাইদহ জানান,
নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের মতো ঘটনায় জড়িত অপরাধীদের বিরুদ্ধে এসআরবি এর অভিযান অব্যাহত থাকবে।






