দেশব্যাপী সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে সরিষাবাড়ীতে কৃষকদলের বিক্ষোভ মিছিল

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শেয়ার করুন:

 

নিজস্ব প্রতিবেদক

দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অপতৎপরতা, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরের সরিষাবাড়ীতে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে পোগলদিঘা ইউনিয়ন কৃষকদল।
বুধবার (১১ নভেম্বর) বিকেলে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া ইসরাইল আহাম্মদ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি ইউনিয়ন পরিষদ ও বয়ড়া ব্রিজপাড় প্রদক্ষিণ করে রূপালী ব্যাংকের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

পোগলদিঘা ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক মোশারফ হোসেনের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সভাপতি মামুন অর রশীদ ফকির।
এ সময় বক্তব্য দেন উপজেলা কৃষকদলের আহ্বায়ক আব্দুল মজিদ, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রঞ্জু, যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন বিপ্লব, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জাহিদ হাসান ফরহাদ, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জাহিদ হাসান সোহাগ, কৃষকদলের সদস্যসচিব রাশেদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক এসকে আহসান হাবীব শামীম, উজ্জল আহমেদ ও মুখলেছুর রহমান এবং শ্রমিক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম আলহাজ প্রমুখ।

এ ছাড়া ওয়ার্ড কৃষকদলের সভাপতি আজাহার আলী, রুবেল মিয়া, রাশেদুল ইসলাম রতন এবং সাধারণ সম্পাদক লিটন মিয়া, আশরাফ আলী, ওয়াজেদ মিয়া, আরিফ সরকার ও সাইফুল ইসলামসহ স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পথসভায় বক্তারা কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের যেকোনো ধরনের অপতৎপরতা ও ষড়যন্ত্রের বিরুদ্ধে তীব্র নিন্দা জানান। একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সজাগ থাকার আহ্বান জানান।