ডুংডুংগী সীমান্তে ভারতীয় ফেন্সিডিল জাতীয় মাদকদ্রব্য আটক


নাহিদ পোরশা নওগাঁ প্রতিনিধিঃ
৪২ বিজিবির অভিযানে বিরল সীমান্তে ভারতীয় ফেন্সিডিল জাতীয় মাদকদ্রব্য উদ্ধার,সীমান্ত দিয়ে মাদকের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর তৎপরতা অব্যাহত রয়েছে। চোরাচালানিদের সম্ভাব্য চলাচলের পথ চিহ্নিতকরণ, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বিশেষ নজরদারির মাধ্যমে সীমান্ত অপরাধ প্রতিরোধে কাজ করছে বিজিবি। এরই অংশ হিসেবে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে আরও একটি সাফল্য অর্জিত হয়েছে।
গত ০৮ নভেম্বর ২০২৬ তারিখ দিবাগত রাতে প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধীনস্থ ডুংডুংগী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় দিনাজপুর জেলার বিরল উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ২৪ বোতল ভারতীয় ফেন্সিডিল জাতীয় মাদকদ্রব্য (স্কাফ সিরাপ) উদ্ধার করা হয়।সীমান্তপথে মাদক চোরাচালানের অপচেষ্টা প্রতিহত করার পাশাপাশি উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে সংশ্লিষ্ট এলাকায় গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে।দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, “সীমান্তকে মাদক ও চোরাচালানমুক্ত রাখতে বিজিবি সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। অপরাধীরা যেন সীমান্তকে অবৈধ কর্মকাণ্ডের নিরাপদ রুট হিসেবে ব্যবহার করতে না পারে, সে লক্ষ্যে আমাদের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। সীমান্ত অপরাধের সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের আইনের আওতায় আনতে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ।








