কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর অভিযানে গবাদিপশু ও চোরাচালানী মালামাল আটক

সোমবার, ৯ নভেম্বর ২০২৬
শেয়ার করুন:

 

নাহিদ পোরশা নওগাঁ প্রতিনিধিঃ

কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর অভিযানে গবাদিপশু এবং চোরাচালানী মালামাল আটক গত ২৪ ঘন্টায় কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর অধীনস্থ মাদারগঞ্জ, ময়দান এবং উত্তর ধলডাংগা বিওপির দায়িত্বপূর্ন এলাকায় চোরাচালানী অভিযানকালে মোবাইল ফোন-০১ টি, বিভিন্ন প্রকার ঔষধ-৮০ পিস এবং গরু-০১ টি আটক করতে সক্ষম হয়। যার মোট সিজার মূল্য-১,০৭,০০০/- টাকা। কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ দমনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।