শীতলমাঠ সীমান্তে নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ০৪ বোতল নেশাজাতীয় সিরাপ আটক


নাহিদ পোরশা নওগাঁ প্রতিনিধবঃ
পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) কর্তৃক ৪৭ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ০৪ বোতল নেশাজাতীয় সিরাপ আটক করা হয়।শীতলমাঠ বিওপিঃরবিবার ৮ নভেম্বর ২০২৬ তারিখ সকাল ৯.৩০ মিনিটের সময় শীতলমাঠ বিওপি’র টহল কমান্ডার নায়েক মোঃ মনিরুজ্জামান এর নেতৃত্বে একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ২৫৪/৫-এস হতে আনুমানিক ০২ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে পত্নীতলা থানাধীন জামাইপাড়া নামক স্থানে অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালীন চোরাকারবারী বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত স্থান হতে বিজিবি টহলদল মালিকবিহীন অবস্থায় ৪৭ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ০৪ বোতল WINCREX COUGH SYRUP নেশাজাতীয় সিরাপ উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য পত্নীতলা থানা পুলিশের নিকট হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন। সীমান্ত এলাকায় মাদক চোরাচালানসহ সকল প্রকার আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। দেশের সীমান্ত সুরক্ষা এবং মাদক ও চোরাচালানমুক্ত সমাজ গঠনে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ।








