পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) কর্তৃক পৃথক ০২টি অভিযানে ধামইরহাট ও পত্নীতলা সীমান্ত হতে ৪৩ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ০২ জন মাদক কারবারী আটক

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শেয়ার করুন:

 

নাহিদ পোরশা নওগাঁ প্রতিনিধিঃ

পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) কর্তৃক পৃথক ০২টি অভিযানে ধামইরহাট ও পত্নীতলা সীমান্ত হতে ৪৩ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ০২ জন মাদক কারবারী আটক করেন শুক্রবার ৩০ অক্টোবর ৭.৪০ মিনিটের সময় আগ্রাদ্বিগুন বিওপি’র একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ২৫৭/৯-আর হতে আনুমানিক ০২ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে

আগ্রাদ্বিগুন বাজারের পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ২১ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, ০২টি মোবাইল ফোন, ০৩টি সীম কার্ড এবং বাংলাদেশী নগদ ১,২০০/- টাকাসহ ০১ জন মাদক কারবারী নামঃ মোঃ রিফাত(২২), পিতাঃ মোঃ দেলোয়ার, গ্রামঃ দক্ষিণ খন্ডা, পোস্টঃ আগ্রাদ্বিগুন, থানাঃ ধামইরহাট ও জেলাঃ নওগাঁকে আটক করতে সক্ষম হয়। আটককৃত আসামীর বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা দায়ের পূর্বক মালামালসহ পুলিশের নিকট হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন। শুক্রবার ৩০ অক্টোবর ২০২৬ ইং সারে সাতটার সময় শীতলমাঠ বিওপি’র একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ২৫৪/৪-এস হতে আনুমানিক ০২ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে তেপুকুরিয়া স্কুলের পশ্চিম পাশে আম বাগানের মধ্যে অভিযান পরিচালনা করে ২২ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ০১টি মোবাইল ফোনসহ ০১ জন মাদক কারবারী নামঃ মোঃ রুবেল হোসেন(৩৩), পিতাঃ মোঃ সেকেন্দার আলী, গ্রাম + পোস্টঃ আমন্ত, থানাঃ পত্নীতলা ও জেলাঃ নওগাঁকে আটক করতে সক্ষম হয়। আটককৃত আসামীর বিরুদ্ধে পত্নীতলা থানায় মামলা দায়ের পূর্বক মালামালসহ পুলিশের নিকট হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন। সীমান্ত এলাকায় মাদক চোরাচালানসহ সকল প্রকার আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। দেশের সীমান্ত সুরক্ষা এবং মাদক ও চোরাচালানমুক্ত সমাজ গঠনে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ।