কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর অভিযানে আসামীসহ মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক


নাহিদ পোরশা নওগাঁ প্রতিনিধিঃ
কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর অভিযানে আসামীসহ মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল আটক করেন গত ২৪ ঘন্টায় কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর অধীনস্থ চৌদ্দঘুড়ি বিওপির দায়িত্বপূর্ন এলাকায় চোরাচালানী মাদকবিরোধী অভিযানকালে ইয়াবা-৫৯০ পিস, নগদ-২১০/- টাকা, মোবাইল-০১ টি এবং মোটরসাইকেল-০১ টিসহ ০১ জন আসামী আটক করতে সক্ষম হয়। যার মোট সিজার মূল্য-৩,২২,২১০/- টাকা।
কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ দমনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।








