পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) কর্তৃক ২৩ বোতল ভারতীয় হুইচকি মদ আটক


নাহিদ পোরশা নওগাঁ প্রতিনিধিঃ
পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) কর্তৃক ২৩ বোতল ভারতীয় হুইচকি মদ আটক করেন চকিলাম বিওপিঃ রবিবার ২৫ অক্টোবর ২০২৬ইং রাত ১০.৩০ মিনিটের সময় চকিলাম বিওপি’র একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ২৬৭/এমপি হতে আনুমানিক ১.৫ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে ধামইরহাট থানাধীন বাসুদেবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পিছনে অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালীন চোরাকারবারী বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত স্থান হতে বিজিবি টহলদল মালিকবিহীন অবস্থায় ২৩ বোতল ভারতীয় হুইচকি মদ উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য ধামইরহাট থানা পুলিশের নিকট হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।
সীমান্ত এলাকায় মাদক চোরাচালানসহ সকল প্রকার আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। দেশের সীমান্ত সুরক্ষা এবং মাদক ও চোরাচালানমুক্ত সমাজ গঠনে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ।








