1. : lf_flvdbCnglkgU :
  2. live@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ : দৈনিক জামালপুর সংবাদ ২৪
  3. info@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম :
রাজনৈতিক গ্যারাকলে মানুষ আজ দিশেহারা। চারদিকে যেন শুধু ‘নাই আর নাই’। মিথ্যা আশ্বাস আর প্রতিশ্রুতির চিড়ায় কি সত্যিই ভিজবে মানুষের পেট? তাহলে প্রশ্ন হচ্ছে—এভাবে চলতে থাকলে এদেশের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে? উপকূলবাসীর নিরাপদ পানির দাবিতে মোরেলগঞ্জে নাগরিক সমাবেশ ও পদযাত্রা মোরেলগঞ্জে দারুস সুন্নাহ মডেল মাদরাসার  দ্বিতীয় সাময়িক পরীক্ষার পুরুস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত ধানক্ষেতে কৃষি কাজ করতে গিয়ে দুই ভাই বিধান ও মানিকের মৃত্যু হলো  বজ্রপাতে  বেলজিয়ামে আওয়ামী লীগের শোকসভা: ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ড. হাসান মাহমুদের Mostbet giris: Yuksek Kazanc Firsatlari Sizi Bekliyor! ভিউয়ের যুগে সংবাদ যখন কনটেন্ট, তখন সবচেয়ে বড় সংকট ক্যামেরার নয়—সাংবাদিকতার বিবেকের বিরহের শেষ প্রহর – আল আমিন মিলু পোগলদিঘা ইউনিয়নে মাদকের ভয়াবহ বিস্তার, মাঝে মধ্যে ধরা পড়ছে খুচরা বিক্রেতা। তবুও থেমে নেই প্রকাশ্যেই চলছে বিক্রির, অভিযোগ এলাকাবাসীর Jackpot fırsatlarını yakala Bethub casino

পদ্মার ভয়াবহ ভাঙনে গোদাগাড়ীর কুঠিপাড়ায় আতঙ্ক টেকসই বাঁধের দাবিতে ক্ষোভ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

 

মোঃ রবিউল ইসলাম মিনাল: গোদাগাড়ী রাজশাহী জেলা প্রতিনিধি​​​:
রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কুঠিপাড়া এলাকায় পদ্মা নদীর ভয়াবহ ভাঙন শুরু হয়েছে। গতকাল রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটের দিকে আকস্মিক পানি বৃদ্ধি ও পানির তীব্র তোড়ে নদীপাড়ে ব্যাপক ধস নামে। এতে বসতভিটা ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় চরম আতঙ্কে রাত কাটিয়েছেন তীরবর্তী শত শত অধিবাসী।


​স্থানীয় সূত্র জানায়, গভীর রাতে নদীভাঙন শুরু হলে আতঙ্কে স্থানীয় বাসিন্দারা ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। হঠাৎ নদীর পানির স্তরের ঊর্ধ্বগতি ও তলার ঘূর্ণিস্রোতের কারণে পাড়ের বড় বড় অংশ ধসে পড়তে থাকে। স্থানীয় বাসিন্দারা আশঙ্কা করছেন, দ্রুত পদক্ষেপ না নিলে পুরো কুঠিপাড়া এলাকা নদীগর্ভে তলিয়ে যেতে পারে।
​এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘ ২৯ বছর ধরে নদী তীরবর্তী এলাকায় কোনো সংস্কার বা স্থায়ী বাঁধের কাজ হয়নি। ১৯৯৬ সালে প্রথম ও পরবর্তীতে সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী প্রয়াত ব্যারিস্টার আমিনুল হকের মেয়াদে বাঁধ সংস্কারের উদ্যোগ নেওয়া হলেও তা পরবর্তীতে আর এগোয়নি। দীর্ঘদিন কোনো স্থায়ী সুরক্ষাব্যবস্থা না থাকায় প্রতি বছরই ভাঙনঝুঁকিতে পড়তে হয় এখানকার বাসিন্দাদের।
​ভাঙন পরিস্থিতির বিষয়ে স্থানীয় বিএনপি নেতা নূর আলম ইসলাম বলেন, রাতের ভাঙনে পুরো কুঠিপাড়া এলাকার মানুষ আতঙ্কগ্রস্ত। কিন্তু এখন পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো জোরালো বা দৃশ্যমান তৎপরতা চোখে পড়েনি। দীর্ঘদিন ধরে নদীর বাঁধ নির্মাণের আশ্বাস দেওয়া হলেও বাস্তবায়ন হয়নি।
​নাগরিক সুরক্ষার তাগিদ দিয়ে স্থানীয় অধিবাসীরা জানান, নদীর তীরবর্তী বাসিন্দারা প্রতিনিয়ত অবহেলার শিকার হচ্ছেন। কুঠিপাড়া এলাকাকে নদীভাঙনের হাত থেকে বাঁচাতে অনতিবিলম্বে টেকসই নদী রক্ষা বাঁধ নির্মাণের জন্য পানি উন্নয়ন বোর্ড ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন এলাকাবাসী।

রাজশাহী গোদাগাড়ী প্রতিনিধি
মোঃ রবিউল ইসলাম মিনাল
01712483534

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট