1. : lf_flvdbCnglkgU :
  2. live@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ : দৈনিক জামালপুর সংবাদ ২৪
  3. info@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
Alev casino platformunda en çok tercih edilen oyunlar এসএসসি ২০২৭-এর সাফল্য ও শৃঙ্খলা নিশ্চিতকরণে সরস্বতীপুর উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় সভা নওগাঁর আত্রাইয়ে ক্লাস চালু অবস্থায় ছাত্রীর অভিভাবক কর্তৃক শিক্ষকের উপর হামলা Master Your For Roleplay Fap Fantasy with Wise and Discreet Tools ১৫ লাখ সরকারি কর্মচারীর বেতন বাড়ছে—চাপ পড়বে কি ১৮ কোটি মানুষের ওপর? দেশের ভবিষ্যৎ কি হবে নরসিংদীর রায়পুরায় সমীবাদ গ্রামে আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ সাব্বির গ্রেফতার সরিষাবাড়ীর ৩নং ডোয়াইল ইউনিয়নে মাদকের ভয়াবহ বিস্তার, অতিষ্ঠ এলাকাবাসী নেপালের বন্যা—পৃথিবী ধ্বংসের সতর্কবার্তা? সরিষাবাড়ীতে আবুল কাশেম ওরফে(শুকরা) দরবেশ এর ৩২ তম ওরশ শরিফ পালিত পুঁজি কেন দেশ ছাড়বে না—দেশকে আগে বিনিয়োগের জন্য নিরাপদ করতে হবে দুর্নীতি, অপরাজনীতি ও দখলবাজির অর্থনৈতিক অভিঘাত কলমে—আল আমিন মিলু

এসএসসি ২০২৭-এর সাফল্য ও শৃঙ্খলা নিশ্চিতকরণে সরস্বতীপুর উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় সভা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

মোঃ হায়দার আবু হান্নান মহাদেবপুর উপজেলা প্রতিনিধি:

নওগাঁর মহাদেবপুর উপজেলার ঐতিহ্যবাহী সরস্বতীপুর উচ্চ বিদ্যালয়ে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের ভালো ফলাফল অর্জন, শ্রেণীকক্ষে নিয়মিত উপস্থিতি, বিদ্যালয়ের নিয়ম-শৃঙ্খলা রক্ষা এবং অভিভাবকগণের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২ রা সেপ্টেম্বর বুধবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই সভায় নিয়মিত ও অনিয়মিত শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ এবং স্থানীয় সুধীজন অংশগ্রহণ করেন।বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আবু সায়েম-এর সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের সাবেক শিক্ষক জনাব আলহাজ্ব মোঃ আব্দুস সামাদ তরফদার।মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মানজুরা মুশাররফ। তিনি তাঁর বক্তব্যে বলেন, “শিক্ষার্থীদের শুধু জিপিএ-৫ পেলেই চলবে না, তাদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এর জন্য শ্রেণীকক্ষে নিয়মিত উপস্থিতির কোনো বিকল্প নেই।” তিনি শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হতে এবং কিশোর অপরাধ বা মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে অভিভাবকদের সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১০ নং ভীমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব শ্রী রাম প্রসাদ ভদ্র এবং মহাদেবপুর উপজেলা একাডেমিক সুপারভাইজার জনাব মোঃ ফরিদুল ইসলাম। বিশেষ অতিথিবৃন্দ বিদ্যালয়ের শৃঙ্খলা বজায় রাখা এবং নিয়মিত পড়ালেখার মানোন্নয়নে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের নিয়মিত তদারকি করার তাগিদ দেন।সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন সরস্বতীপুরের বিশিষ্ট সমাজসেবক ও অবসরপ্রাপ্ত ব্যাংকার জনাব এ এম জিল্লুর রহমান বাচ্চু। তিনি শিক্ষার্থীদের নৈতিকতা ও সামাজিক মূল্যবোধের ওপর গুরুত্বারোপ করেন।সভাপতির বক্তব্যে জনাব আলহাজ্ব মোঃ আব্দুস সামাদ তরফদার বলেন, “বিদ্যালয়ের নিয়ম-শৃঙ্খলা রক্ষা এবং নিয়মিত ক্লাসে অংশ নেওয়ার মাধ্যমেই ২০২৭ সালের এসএসসি পরীক্ষায় আশানুরূপ ও চমৎকার ফলাফল অর্জন সম্ভব। শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবক—এই ত্রিমুখী সমন্বয়ের মাধ্যমেই শিক্ষার আসল উদ্দেশ্য সফল হবে।”অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপক ও প্রধান শিক্ষক জনাব আবু সায়েম উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট