1. : lf_flvdbCnglkgU :
  2. live@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ : দৈনিক জামালপুর সংবাদ ২৪
  3. info@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদীর শিবপুরের মুক্তিযোদ্ধাদের সাথে মত বিনিময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন আলহাজ্ব মনজুর এলাহী এমপি ফুলপুরে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ২,১০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার ব্যবসায়ীরা যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকে, তাহলে জনগণ কি সুখ-শান্তি পাবে? সাঁথিয়ায় মব সৃষ্টি করে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীকে পদত্যাগে বাধ্য করার অভিযোগ সুখ কামনা- আল আমিন মিলু বাংলাদেশের রাজনীতির মেরুকরণ: ডিসেম্বর ঘিরে আতঙ্ক ও উৎকণ্ঠা ১৫ আগস্ট ১৯৭৫: বাঙালি জাতির ইতিহাসের এক কলঙ্কময় অধ্যায় হাজরাবাড়ী পৌরসভার কাউন্সিলর প্রার্থী মনোহর মিয়া সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী নিখুঁত হতে হবেনা- আল আমিন মিলু

বাসে যাত্রীবেশে অভিনব কায়দায় ফেনসিডিল পরিবহন: র‍্যাব-৫ এর হাতে ১১২ বোতলসহ ১ মাদক কারবারি গ্রেপ্তার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

 

গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি | মোঃ রবিউল ইসলাম মিনাল
​রাজশাহী মহানগরীতে বাস তল্লাশি করে অভিনব কায়দায় বহনকৃত ১১২ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৫।

​সোমবার (৩ আগস্ট ২০২৬) রাত আনুমানিক ১২:৪০ ঘটিকায় রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন কড়াইতলা মোড় এলাকায় একটি দূরপাল্লার বাসে তল্লাশি চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
​গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার হাউসনগর (বারিকবাজার) এলাকার মোঃ নৈমুদ্দিন সরদারের ছেলে মোঃ শহিদুল ইসলাম (৪২)।

র‍্যাব-৫ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানীর একটি চৌকস আভিযানিক দল কাশিয়াডাঙ্গা থানাধীন কড়াইতলা মোড়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীগামী মহাসড়কের ওপর একটি বিশেষ চেকপোস্ট বসায়। তল্লাশিকালে ঢাকাগামী ‘জমজম পরিবহন’ (ঢাকা মেট্রো ব ১৫-৮২২৮) নামের একটি যাত্রীবাহী বাস থামানো হয়। পরবর্তীতে বাসে যাত্রীবেশে থাকা শহিদুল ইসলামকে তল্লাশি করে তাঁর কাছ থেকে অভিনব উপায়ে লুকানো ১১২ বোতল ফেনসিডিল (৫৫ বোতল এস্কাফ ও ৫৭ বোতল ফেয়ারডিল) উদ্ধার করা হয়।
র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি স্বীকার করেছে যে, সে দীর্ঘদিন ধরে অবৈধভাবে ফেনসিডিল সংগ্রহ করে রাজশাহীসহ দেশের বিভিন্ন জেলায় কেনাবেচা করে আসছিল। বিক্রয়ের উদ্দেশ্যেই সে এসব ফেনসিডিল নিজের হেফাজতে রেখেছিল।
​গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

রাজশাহী গোদাগাড়ী প্রতিনিধি
মোঃ রবিউল ইসলাম মিনাল
01712483534

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট