1. : lf_flvdbCnglkgU :
  2. live@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ : দৈনিক জামালপুর সংবাদ ২৪
  3. info@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্ষমতার আদলে নৈতিক চরিত্রের অবক্ষয় — পোশাক পরিবর্তন হলেও চরিত্র বদলায় না অবৈধ বালু উত্তোলন বন্ধে এলাকার সচেতন মহলের মানববন্ধন En Visuales: Descubre Cómo Esta Herramienta Ofrece Resultados Consistentes para España বর্তমান পরিস্থিতি নিয়ে দলবল নির্বিশেষে সাধারণ মানুষের ভাবনা আগেই ভালো ছিলাম ​চাঁদা না পেয়ে কাজ বন্ধ ও ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি মামলা হলেও ব্যবস্থা নিতে অজানা কারণে ব্যর্থ প্রশাসন Secure Gameplay Experience at Casino Golazzo-ca.xyz | Fast Payouts for Canadian Players নরসিংদীর মাধবদী থানা নুরালাপুরে ডাকাতের কুপে নিহত এক। পরিদর্শন করলেন পুলিশ সুপার বাংলাদেশ শিক্ষা সংস্কার ২০৩৫ জাপান ও ইউরোপের আদলে একটি আধুনিক শিক্ষা ব্যবস্থার রূপরেখা- আল আমিন মিলু আমারে কেউ পাইলোনা – আল আমিন মিলু অধিক মুনাফা অর্জনের আশায় সরবরাহ কমিয়ে সংকট তৈরি করা ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করুন

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে


মোঃ রবিউল ইসলাম মিনাল:গোদাগাড়ী প্রতিনিধি​​​ রাজশাহী :
মাদকবিরোধী অভিযানে অসামান্য অবদান এবং সাহসিকতার স্বীকৃতিস্বরূপ রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার হিসেবে পুরস্কৃত হয়েছেন জেলা গোয়েন্দা শাখার (ডিবি) চৌকস কর্মকর্তা সাব-ইন্সপেক্টর (এসআই) নাছিম উদ্দিন।
​আজ ৭ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দ (মঙ্গলবার) রাজশাহী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় তাঁর হাতে এই সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়।
​রাজশাহীর মাননীয় পুলিশ সুপার জনাব মোঃ নাঈমুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসআই নাসিম উদ্দিনের হাতে এই সম্মাননা ক্রেস্ট ও অর্থ পুরস্কার তুলে দেন। অপরাধ দমন ও মাদক নির্মূলে অনন্য সাধারণ ভূমিকা রাখার জন্য মাসিক কল্যাণ সভায় তাঁকে রাজশাহী রেঞ্জ এবং রাজশাহী জেলা উভয় ক্ষেত্রেই শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার’ হিসেবে মনোনীত করা হয়।

​এ বিষয়ে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে এসআই নাছিম উদ্দিন বলেন, এই অর্জন আমার একার নয়, এটি পুরো টিমের অক্লান্ত পরিশ্রমের ফল। মাননীয় পুলিশ সুপার স্যারের এই স্বীকৃতি আমার কাজের প্রতি দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিল। রাজশাহীকে মাদকমুক্ত করতে আমাদের এই অভিযান আগামীতেও চলমান থাকবে।

​পুরস্কার প্রদানকালে পুলিশ সুপার জনাব মোঃ নাঈমুল হাসান বলেন, জেলা পুলিশ মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছে। নাসিম উদ্দিনের মতো কর্মকর্তাদের এই সাফল্য অন্যান্য পুলিশ সদস্যদেরও সততা, নিষ্ঠা ও সাহসিকতার সাথে দায়িত্ব পালনে উদ্বুদ্ধ করবে।
​উক্ত মাসিক কল্যাণ সভায় রাজশাহী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ (ওসি) উপস্থিত ছিলেন।

রাজশাহী গোদাগাড়ী প্রতিনিধি
মোঃ রবিউল ইসলাম মিনাল
01712483534

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট