1. : lf_flvdbCnglkgU :
  2. live@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ : দৈনিক জামালপুর সংবাদ ২৪
  3. info@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম :
রাজনৈতিক গ্যারাকলে মানুষ আজ দিশেহারা। চারদিকে যেন শুধু ‘নাই আর নাই’। মিথ্যা আশ্বাস আর প্রতিশ্রুতির চিড়ায় কি সত্যিই ভিজবে মানুষের পেট? তাহলে প্রশ্ন হচ্ছে—এভাবে চলতে থাকলে এদেশের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে? উপকূলবাসীর নিরাপদ পানির দাবিতে মোরেলগঞ্জে নাগরিক সমাবেশ ও পদযাত্রা মোরেলগঞ্জে দারুস সুন্নাহ মডেল মাদরাসার  দ্বিতীয় সাময়িক পরীক্ষার পুরুস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত ধানক্ষেতে কৃষি কাজ করতে গিয়ে দুই ভাই বিধান ও মানিকের মৃত্যু হলো  বজ্রপাতে  বেলজিয়ামে আওয়ামী লীগের শোকসভা: ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ড. হাসান মাহমুদের Mostbet giris: Yuksek Kazanc Firsatlari Sizi Bekliyor! ভিউয়ের যুগে সংবাদ যখন কনটেন্ট, তখন সবচেয়ে বড় সংকট ক্যামেরার নয়—সাংবাদিকতার বিবেকের বিরহের শেষ প্রহর – আল আমিন মিলু পোগলদিঘা ইউনিয়নে মাদকের ভয়াবহ বিস্তার, মাঝে মধ্যে ধরা পড়ছে খুচরা বিক্রেতা। তবুও থেমে নেই প্রকাশ্যেই চলছে বিক্রির, অভিযোগ এলাকাবাসীর Jackpot fırsatlarını yakala Bethub casino

ধান কাটার সময় অসুস্থ হয়ে বৃদ্ধের মৃত্যু

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ২০৫ বার পড়া হয়েছে

 

জামালপুর প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে তীব্র দাবদাহের মধ্যে ধান কাটার কাজ করার সময় অসুস্থ হয়ে সানোয়ার হোসেন (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। স্বজন ও স্থানীয়দের ধারণা, প্রচণ্ড গরমের কারণে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২ জুন) বেলা ১২টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের রবিয়ার চর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত সানোয়ার ওই গ্রামের মৃত ওমের আলীর ছেলে এবং স্থানীয় রবিয়ার চর উত্তর জামে মসজিদের মোয়াজ্জেম হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল থেকে সানোয়ার বাড়ির পাশের নিজস্ব জমিতে বোরো ধান কাটছিলেন। দুপুরের দিকে তীব্র রোদ ও গরমে ক্লান্ত হয়ে মাঠের পাশে একটি গাছের নিচে বিশ্রামের জন্য বসেন। এ সময় হঠাৎ অসুস্থতাবোধ করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।

বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আলকাছ তাহমিদ জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই বৃদ্ধের মৃত্যু হয়েছে। হাসপাতালে না পৌঁছানোয় মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা সম্ভব হচ্ছে না।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন, মেরুরচর ইউনিয়নের রবিয়ারচর গ্রামে ধান কাটতে গিয়ে এক বৃদ্ধের মৃত্যুর খবর পেয়েছি। বিষয়টি অত্যন্ত দুঃখজনক।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট