1. : lf_flvdbCnglkgU :
  2. live@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ : দৈনিক জামালপুর সংবাদ ২৪
  3. info@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম :
রাজনৈতিক গ্যারাকলে মানুষ আজ দিশেহারা। চারদিকে যেন শুধু ‘নাই আর নাই’। মিথ্যা আশ্বাস আর প্রতিশ্রুতির চিড়ায় কি সত্যিই ভিজবে মানুষের পেট? তাহলে প্রশ্ন হচ্ছে—এভাবে চলতে থাকলে এদেশের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে? উপকূলবাসীর নিরাপদ পানির দাবিতে মোরেলগঞ্জে নাগরিক সমাবেশ ও পদযাত্রা মোরেলগঞ্জে দারুস সুন্নাহ মডেল মাদরাসার  দ্বিতীয় সাময়িক পরীক্ষার পুরুস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত ধানক্ষেতে কৃষি কাজ করতে গিয়ে দুই ভাই বিধান ও মানিকের মৃত্যু হলো  বজ্রপাতে  বেলজিয়ামে আওয়ামী লীগের শোকসভা: ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ড. হাসান মাহমুদের Mostbet giris: Yuksek Kazanc Firsatlari Sizi Bekliyor! ভিউয়ের যুগে সংবাদ যখন কনটেন্ট, তখন সবচেয়ে বড় সংকট ক্যামেরার নয়—সাংবাদিকতার বিবেকের বিরহের শেষ প্রহর – আল আমিন মিলু পোগলদিঘা ইউনিয়নে মাদকের ভয়াবহ বিস্তার, মাঝে মধ্যে ধরা পড়ছে খুচরা বিক্রেতা। তবুও থেমে নেই প্রকাশ্যেই চলছে বিক্রির, অভিযোগ এলাকাবাসীর Jackpot fırsatlarını yakala Bethub casino

গোদাগাড়ীতে কোটি টাকার হেরোইনসহ কিশোর আটক নৌকা জব্দ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৪ মে, ২০২৬
  • ২০৫ বার পড়া হয়েছে

 

মোঃ রবিউল ইসলাম মিনাল:গোদাগাড়ী  প্রতিনিধি​​​  রাজশাহী :
রাজশাহীর গোদাগাড়ীতে ১ কেজি হেরোইনসহ মো. জিহান মোবারক (১৭) নামের এক কিশোরকে আটক করেছে মডেল থানা পুলিশ। উদ্ধারকৃত এই মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি টাকা। অভিযানকালে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে গেছে তার সহযোগী মো. নাসির উদ্দীন (৫৩) নামে এক ব্যক্তি।
​আটক কিশোর ও পলাতক আসামি উভয়ের বাড়ি গোদাগাড়ী উপজেলার কাঁঠালবাড়িয়া গ্রামে।

​পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৪ মে রাত ১০টা ২০ মিনিটে নিয়মিত মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল অভিযানে বের হয় গোদাগাড়ী মডেল থানা পুলিশের একটি দল। গোপন সংবাদের ভিত্তিতে রাত ১০টা ৩০ মিনিটে উপজেলার মাটিকাটা ইউনিয়নের বিদিরপুরস্থ নদীর খেয়াঘাট এলাকায় অভিযান চালানো হয়।
​নদীর কিনারে একটি ছোট ডিঙি নৌকা থেকে নেমে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে কিশোর জিহানকে আটক করে। তবে অন্ধকারের সুযোগ নিয়ে নৌকার অপর আরোহী নাসির উদ্দীন পালিয়ে যেতে সক্ষম হন। পরে কিশোরের কাছে থাকা একটি হলুদ পলিথিন ব্যাগ তল্লাশি করে ১ কেজি হেরোইন উদ্ধার করা হয়। একই সাথে মাদক পরিবহনে ব্যবহৃত ২৩ ফুট লম্বা একটি ইঞ্জিনচালিত নৌকাও জব্দ করেছে পুলিশ।

​এ ঘটনায় গোদাগাড়ী মডেল থানার এসআই (নিঃ) মো. রেজাউল করিম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। মামলায় আটক কিশোর ও পলাতক নাসির উদ্দীনকে আসামি করা হয়েছে।

​মামলা নম্বর: ১৫ (তারিখ: ১৫ মে ২০২৬)।
​ধারা: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ৮(গ)/৩৮/৪১।
পলাতক আসামি নাসির উদ্দীনের বিরুদ্ধে ২০১৫ সালে বিশেষ ক্ষমতা আইনে আরও একটি মামলা রয়েছে।
​গোদাগাড়ী মডেল থানার পুলিশ জানায়, আটক কিশোরকে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট