1. live@dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ : দৈনিক জামালপুর সংবাদ ২৪
  2. info@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ :
May 12, 2026, 8:21 pm

স্বচ্ছ নিয়োগে উদাহরণ সৃষ্টি: প্রশংসায় ভাসছেন সিরাজগঞ্জ পুলিশ সুপার

  • Update Time : মঙ্গলবার, মে ১২, ২০২৬
  • 3 Time View

সিরাজগঞ্জ প্রতিনিধি:

মাত্র ১২০ টাকা আবেদন ফিতে সম্পূর্ণ স্বচ্ছ, ঘুষ ও দালালমুক্ত প্রক্রিয়ায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ সম্পন্ন করেছে সিরাজগঞ্জ জেলা পুলিশ। এ প্রক্রিয়ায় ৫৮ জন তরুণ-তরুণী চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন। স্বচ্ছতা, জবাবদিহিতা ও মেধাভিত্তিক নিয়োগ ব্যবস্থার এমন উদ্যোগকে ঘিরে জেলা পুলিশ সুপারের ভূমিকাও প্রশংসিত হচ্ছে।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, এবারের নিয়োগে মোট ৪ হাজার ৩০০ জন প্রার্থী আবেদন করেন। প্রাথমিক বাছাই শেষে ৫১৬ জন শারীরিক পরীক্ষায় অংশ নেন। সেখান থেকে ১০৯ জন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন। পরবর্তীতে শারীরিক সক্ষমতা যাচাই, মৌখিক (ভাইভা) ও মনস্তাত্ত্বিক পরীক্ষাসহ সব ধাপ শেষে চূড়ান্তভাবে ৫৮ জনকে নির্বাচিত করা হয়।
নিয়োগ প্রক্রিয়ার প্রতিটি ধাপে কঠোর নজরদারি ও স্বচ্ছতা বজায় রাখা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। মেধা ও যোগ্যতার ভিত্তিতেই প্রার্থীদের নির্বাচন সম্পন্ন হয়।
নির্বাচিত প্রার্থীদের পারিবারিক পরিচয়: নির্বাচিত ৫৮ জনের মধ্যে কৃষক পরিবারের ৩৩ জন, দিনমজুর ৪ জন, ড্রাইভার ৩ জন, রিকশা/ভ্যানচালক ৩ জন, প্রবাসী ৩ জন, ব্যবসায়ী ২ জন, জেলে ১ জন, কাঠমিস্ত্রি ১ জন, শিক্ষক ১ জন, চাকরিজীবী ১ জন এবং পিতা মৃত ও মা গৃহিণী এমন পরিবারের ৬ জন রয়েছেন।
নির্বাচিত প্রার্থীদের পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিনের অনিশ্চয়তা কাটিয়ে চাকরি পাওয়ায় তারা স্বস্তি ও আনন্দ অনুভব করছেন।
সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু বলেন, “আমরা শুরু থেকেই একটি লক্ষ্য নিয়ে কাজ করেছি—স্বচ্ছতা নিশ্চিত করা এবং মেধার ভিত্তিতে যোগ্যদের সুযোগ দেওয়া। কোনো ধরনের অনিয়ম বা তদবিরের সুযোগ এখানে ছিল না।”
তিনি আরও বলেন, “সরকারি নিয়োগ যে সম্পূর্ণভাবে স্বচ্ছভাবে করা সম্ভব, এই প্রক্রিয়াটি তারই একটি বাস্তব উদাহরণ।”
এদিকে
স্থানীয়রা মনে করছেন, এ ধরনের স্বচ্ছ নিয়োগ ভবিষ্যতে সরকারি নিয়োগ ব্যবস্থায় ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© All rights reserved © 2019 Breaking News
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট