1. live@dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ : দৈনিক জামালপুর সংবাদ ২৪
  2. info@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ :
May 12, 2026, 8:21 pm

নওগাঁ মহাদেবপুর ষড়যন্ত্রের শিকার মেসার্স সরকার এন্ড সন্স ইট ভাটা

  • Update Time : মঙ্গলবার, মে ১২, ২০২৬
  • 6 Time View

 

নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁ মহাদেবপুর উপজেলা
মেসার্স সরকার এন্ড সন্স ইট ভাটার মালিক ইব্রাহিম সরকার৷আক্ষেপ করে বলেন,আমার বয়স প্রায় ৭৫ বছর, দীর্ঘ-৩৫ বছর যাবৎ অত্র খেজুর ইউপির রায়পুরা গ্রামে সুনামের সহিত ইটভাটা পরিচালনা করে আসছি ৷ জ্ঞানত কারো কোন রূপ ক্ষতি বা অন্যায় করিনি ৷ আমার ইটভাটা সংলগ্ন আরো একটি ইটভাটা দীর্ঘদিন যাবৎ পরিচালিত হয়ে আসছে I

কিন্তু হঠাৎ একটি কুচক্রীমহল আমার ভাটার বিরুদ্ধে মানববন্ধন করে ৷ তারা দাবি করে,আমার ইট ভাঁটার কারণে তাদের নাকি ডাব গাছে পানি থাকে না ধানের ফলন হয়না, বাদাম গাছের পাতা শুকিয়ে যায় ইত্যাদি ইত্যাদি ৷ আসলে আমি ভিলেজ পলিটিক্স এর শিকার ৷

আমার ভাটা সংলগ্ন আমার পরিবারের প্রায় ৫০ বিঘা জমিতে ধান চাষ করেছি ফলনও ভালো তবে, আবহাওয়ার কারণে কিছু ধান এমনিতেই পানিতে ভিজে নষ্ট হয়ে গেছে ৷ পক্ষান্তরে, যারা ধান বা ফসল নষ্টের কথা বলছে তাদের জমি আমার ইটভাটা থেকে প্রায় এক কিলোমিটার দূরে অবস্থিত । প্রশ্ন হল ভাটা তো ৩০ থেকে ৩৫ বছর যাবত পরিচালিত হচ্ছে, ফসল নষ্ট হলে তো ৩০ থেকে ৩৫ বছর আগেই অভিযোগ আসতো ৷ সবচেয়ে বড় কথা যাদের ক্ষতি হয়েছে দাবি করছে তারা কখনো আমাকে বিষয়টি জানায়নি কারণ জানাইলে আমি সত্যটা হয়তোবা জেনে যেতাম ৷

সর্বোপরি আমি কৃষক পরিবারের সন্তান আমি কৃষকদের দুঃখ কষ্ট ভালোভাবে জানি ও বুঝি তাই কোন কৃষক ক্ষতিগ্রস্ত হলে আমি অবশ্যই সেটি আমার বিবেক থেকে দেখব ইনশাল্লাহ ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© All rights reserved © 2019 Breaking News
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট