1. live@dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ : দৈনিক জামালপুর সংবাদ ২৪
  2. info@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ :
May 12, 2026, 8:10 pm

খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদের দায়িত্বে আব্দুল মান্নান, জারি হলো প্রশাসনিক আদেশ

  • Update Time : মঙ্গলবার, মে ১২, ২০২৬
  • 19 Time View

 

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জ সদর উপজেলার ০৫নং খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদের কার্যক্রম সচল রাখতে প্যানেল চেয়ারম্যান হিসেবে মোঃ আব্দুল মান্নানকে আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব অর্পণ করেছে জেলা প্রশাসন।

সোমবার (১১ মে) জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে এ সিদ্ধান্ত জারি করা হয়।

আদেশে বলা হয়, উপজেলা নির্বাহী অফিসার, সিরাজগঞ্জ সদর-এর প্রস্তাবের পরিপ্রেক্ষিতে পূর্বের একটি অফিস আদেশ আংশিক সংশোধন করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারা এবং স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা অনুযায়ী ২নং ওয়ার্ডের সাধারণ সদস্য মোঃ আব্দুল মান্নান-কে প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

তিনি এখন থেকে ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনার ক্ষমতা প্রয়োগ করবেন।

আদেশে আরও বলা হয়, দায়িত্ব পালনের ক্ষেত্রে সংশ্লিষ্ট আইন, বিধি-বিধান ও সরকারি নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে হবে। আর্থিক লেনদেনে পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬ ও বিধিমালা মানা বাধ্যতামূলক। কোনো ব্যত্যয় ঘটলে তার দায়ভার সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির ওপর বর্তাবে।

জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© All rights reserved © 2019 Breaking News
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট