1. live@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ : দৈনিক জামালপুর সংবাদ ২৪
  2. info@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিবাদের আড়ালে প্রশ্রয়—মাদক নির্মূলের বাস্তব পথ কোথায়?” শকুনের ছায়ায় রাষ্ট্র ​আদম ব্যবসায়ীকে জিম্মি করে মুক্তিপণ দাবী চেকের পাতা ও স্ট্যাম্পে জোরপূর্বক সাক্ষর আদাতলা সীমান্ত এলাকায় ০৯ জন ব্যক্তিকে পুশ-ইনের চেষ্টা বাধা বিজিবির রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয় সাংবাদিককে! তাহলে কেন এতো অবহেলা?? আইন আছে বাস্তবায়ন চাই আমি আর বিশ্বাস করিনা- আল আমিন মিলু অর্থের কাছে বিক্রি হয়ে যাচ্ছে মানুষের মানবিক মুল্যবোধ যুব সমাজ আজ ধ্বংসের দ্বারপ্রান্তে এর জন্য দায়ী কে, পরিবার সমাজ, রাষ্ট্র, রাজনীতি, বেকার জীবন রাজনৈতিক প্রভাবেই চলে জমজমাট মাদকের ব্যবসা আইন প্রয়োগকারীরা অসহায় গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার

চট্টগ্রাম প্রেসক্লাবে অন্তবর্তীকালীন ব্যবস্থাপনা কমিটি গঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
  • ১০৫ বার পড়া হয়েছে

চট্টগ্রাম, ৭ আগস্ট ২০২৪: স্বৈরাচার ও বৈষম্য বিরোধী সাংবাদিক, ছাত্র ও জনতার বৃহত্তর সমাবেশের প্রেক্ষিতে চট্টগ্রাম প্রেসক্লাবের নতুন অন্তবর্তীকালীন ব্যবস্থাপনা কমিটি গঠিত হয়েছে। গত ৬ আগস্ট মঙ্গলবার চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে সারাদিনব্যাপী এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে চট্টগ্রাম প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও বৈষম্য ও নির্যাতনের শিকার সাংবাদিকদের পাশাপাশি বিপুল সংখ্যক ছাত্র-জনতা অংশগ্রহণ করেন। তাদের তীব্র আন্দোলনের চাপে চট্টগ্রাম প্রেসক্লাবের সদ্য বিদায়ী স্বৈরাচার ও দলীয় লেজুর ভিত্তিক ব্যবস্থাপনা কমিটি বাতিল করে ৯ সদস্য বিশিষ্ট একটি অন্তবর্তীকালীন ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়।

নতুন এই কমিটি জাতীয় সাংবাদিক নেতৃবৃন্দের পরামর্শক্রমে গঠিত হয় এবং কমিটি ঘোষণার দায়িত্ব পালন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহ নওয়াজ।

গঠিত অন্তবর্তীকালীন কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন মইনুদ্দীন কাদেরী শওকত এবং সদস্য সচিব হিসেবে থাকছেন গোলাম মাওলা মুরাদ। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সাইফুল্লাহ চৌধুরী, সাইফুল ইসলাম শিল্পী, মোহাম্মদ হাসান ফেরদৌস, মোহাম্মদ আমিনুল ইসলাম, আবু সুফিয়ান, সোহাগ কুমার বিশ্বাস, আরিয়ান লেলিন, কিরণ শর্মা এবং শিব্বির আহমদ ওসমান।

এই অন্তবর্তীকালীন কমিটি স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ সংস্থাসমূহ (রেজিস্ট্রেশন ও নিয়ন্ত্রণ) অধ্যাদেশ-১৯৬১ এর সংশ্লিষ্ট বিধি অনুযায়ী চট্টগ্রাম প্রেসক্লাবের রেজি নং -(১৫৮৩/১৯৯০) এর অধিকার বলে কার্যক্রম পরিচালনা করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট