খুলনা জেলা খাদ্য নিয়ন্তকের কার্যালয়ে পেট্রোল বোমা হামলা


মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে,
খুলনা জেলা খাদ্য নিয়ন্ত্রক (ডিসি ফুড) কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে মহানগরীর ময়লাপোতা ফারাজী পাড়ায় অবস্থিত কার্যালয়টিতে এই ঘটনা ঘটে। বৃষ্টির কারণে আগুন ছড়াতে না পারায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাত ৮ টার দিকে কার্যালয়টি লক্ষ্য করে একটি পেট্রোল বোমা ছোড়া হয়। বৃষ্টি থাকায় আগুন ছড়ায়নি কিছুক্ষণ জ্বলার পর নিজে থেকেই নিভে যায়। হামলায় কতজন অংশ নিয়েছিল, তা স্থানীয়রা নিশ্চিত করে বলতে পারেননি।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ লোকমান হোসেন বলেন, ঘটনাস্থল থেকে আলামত জব্দ করা হয়েছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
পুলিশের অভিযান চলছে,এর আগে গত ১৫ নভেম্বর (সোমবার) রাতে খুলনা নগর ভবনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ছাড়াও ১৮ নভেম্বর জেলা জজ আদালতে ককটেল বিস্ফোরণ করে দুর্বৃত্তরা । নগরজুড়ে বিস্ফোরণের ঘটনায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।








