খুলনা বটিয়াঘাটা থানা পুলিশ কর্তৃক ৭৫ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শেয়ার করুন:

 

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে,

১৯ নভেম্বর রাত আনুমানিক ১:৩০ ঘটিকার সময় খুলনা জেলার বটিয়াঘাটা থানাধীন ৩ নং গঙ্গারামপুর ইউনিয়নের দেবীতলা নামক স্থানে রাস্তার পাশে খাস জমিতে নির্মিত কাঁচা ঘর থেকে ৭৫ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে বটিয়াঘাটা থানা পুলিশ।

পূর্ব সংবাদের প্রেক্ষিতে থানা পুলিশের আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ রসুল শেখ (২৫) , পিতা : ইসমাইল শেখ, সাং,দেবীতলা, গঙ্গারামপুর,বটিয়াঘাটা,খুলনা। জানা যায়, রসুল শেখ দীর্ঘদিন ধরে এই এলাকায় ইয়াবা ব্যবসা করে আসছে।

রেকর্ডপত্র যাচাই করে তার রিবুদ্ধে বটিয়াঘাটা থানায় ২০১৯ ও ২০২২ সালে রুজুকৃত দুটি মাদক মামলা এবং খুলনা মেট্রোপলিটন পুলিশ,খুলনার লবণচরা থানায় ২০২৪ সালে দণ্ডবিধির বিভিন্ন ধারায় রুজুকৃত একটি মারামারির মামলা পাওয়া যায়।

বটিয়াঘাটা থানার ওসি মোঃ মিজানুর রহমান বলেন,খুলনার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে নিয়মিত অভিযান চলছে। তাহারই ধারাবাহিকতায় ইতি মধ্যে চোর,ডাকাত,চাঁদাবাজ, মাদকসহ অসংখ্য লোকজনকে আইনের আওতায় আনতে সক্ষম হয়েছি। তবে জনগণের জানমাল নিরাপত্তার দিতে অভিযান অব্যহৃত থাকবে।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যক্তি জানান,নতুন ওসি স্যার যোগদান করার পর থেকে সমগ্র বটিয়াঘাটা উপজেলা ব্যপি আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক ভালো। তিনি সব সময় জনগণের জানমাল নিরাপত্তার দিতে অভিযান চালিয়ে যাচ্ছে। যে কারণে আমরাও অনেক ভালো আছি।