চালাডাঙ্গা সীমান্তে ফেয়ারডিল সিরাপ ও গাঁজা আটক

শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
শেয়ার করুন:

 

নাহিদ পোরশা নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) কর্তৃক চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ফেয়ারডিল সিরাপ এবং গাঁজা আটক করেন।শুক্রবার ৬ নভেম্বর ২০২৬ইং আনুমানিক রাত সাড়ে বারোটার সময় চাড়ালডাংগা বিওপির টহল কমান্ডার জেসিও-১০০২১ নাঃ সুবেঃ মোঃ সাদেকুল ইসলামের নেতৃত্বে নিজস্ব গোয়েন্দা এসআইপি সদস্য এবং সিভিল সোর্সের তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে চাপাইনবয়াবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার অন্তর্গত চাড়ালডাংগা বিওপির সীমান্ত পিলার মেইন পিলার ২১৬ হতে আনুমানিক ০৩ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে বোয়ালমারী নামক স্থানে অভিযান পরিচালনা করে ভারতীয় নেশা জাতীয় ফেয়ার ডিল সিরাফ-১২টি এবং গাঁজা ৭০০ গ্রাম আটক করা হয়, যার জিআর নং ৩১২৪৫৪ ম্যাপসীট নং ৭৮ ডি/৫ আটককৃত মাদকদ্রব্য গোমস্তাপুর থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ সীমান্ত পারাপার/গরু/মাদক পাচার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত রাখার অঙ্গিকার ব্যক্ত করেছেন লেঃ কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি, অধিনায়ক, নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)।