বস্তাবর সীমান্তে ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ১ জন মাদক কারবারী আটক


নাহিদ পোরশা নওগাঁ প্রতিনিধিঃ
পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) কর্তৃক ৭৫ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ০১ জন মাদক কারবারী আটক বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬ তারিখ আনমানিক রাত ৮টার সময় বস্তাবর বিওপি’র টহল কমান্ডার নায়েক মোঃ ইকবাল হোসেন এর নেতৃত্বে একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ২৬৩/এমপি হতে আনুমানিক ০২ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে বীরগ্রাম সোনাপাড়া গ্রামের পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৭৫ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ০১ জন মাদক কারবারী নামঃ মোঃ সাজেদুর হোসেন (৫০), পিতাঃ মৃত আছিম উদ্দিন, গ্রামঃ বীরগ্রাম সোনাপাড়া পোস্টঃ বীরগ্রাম, থানাঃ ধামইরহাট ও জেলাঃ নওগাঁকে আটক করতে সক্ষম হয়। আটককৃত আসামীর বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা দায়ের পূর্বক মালামালসহ পুলিশের নিকট হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন। সীমান্ত এলাকায় মাদক চোরাচালানসহ সকল প্রকার আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। দেশের সীমান্ত সুরক্ষা এবং মাদক ও চোরাচালানমুক্ত সমাজ গঠনে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ।








