ফুটবলের অমর সম্রাট পিলের জন্মবার্ষিকী আজ


রকিবুল ইসলাম লিংকন
আজ ২৩ অক্টোবর, বিশ্ব ফুটবলের অবিসংবাদিত কিংবদন্তি ও ‘ব্রাজিলের কালো মণি’ খ্যাত পিলের জন্মবার্ষিকী। ১৯৪০ সালের এই দিনে ব্রাজিলের ট্রেস কোরাকোয়েস শহরে জন্মগ্রহণ করেন ফুটবলের এই জাদুকর, যাঁর আসল নাম এডসন আরান্তেস দো নাসিমেন্তো।
ফুটবল ইতিহাসে পিল এককভাবে এমন এক উচ্চতায় আসীন, যা আজও অনন্য। তিনি ইতিহাসের একমাত্র ফুটবলার যিনি খেলোয়াড় হিসেবে রেকর্ড তিনবার বিশ্বকাপ ট্রফি (১৯৫৮, ১৯৬২ এবং ১৯৭০) জয় করার গৌরব অর্জন করেছেন। মাত্র ১৭ বছর বয়সে ১৯৫৮ সালের বিশ্বকাপে ব্রাজিলের হয়ে গোল করে বিশ্ববাসীর নজর কাড়েন এবং দলকে প্রথম বিশ্বকাপ উপহার দেন।
তাঁর বর্ণাঢ্য ক্যারিয়ারে ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল মিলিয়ে তিনি ১,২৮৪টি ম্যাচ খেলে অফিসিয়াল ও আনঅফিসিয়াল মিলিয়ে ১,২৭৯টি গোল করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন। মাঠে তাঁর অসাধারণ ড্রিবলিং, ক্ষিপ্র গতি এবং অবিশ্বাস্য গোল করার ক্ষমতার কারণে ফিফা তাঁকে শতাব্দীর সেরা খেলোয়াড় হিসেবে স্বীকৃতি দেয়।
২০২২ সালের ২৯ ডিসেম্বর ৮২ বছর বয়সে এই ধরণী ছেড়ে চিরবিদায় নেন ফুটবল কিংবদন্তি পিলে। তবে যতদিন ফুটবল খেলাটি থাকবে, ততদিন কোটি কোটি ফুটবলপ্রেমীর হৃদয়ে ‘ও রেই’ বা রাজা হিসেবে অমর হয়ে থাকবেন তিনি।








