বিবেকবান -আল আমিন মিলু

বুধবার, ২১ অক্টোবর ২০২৬
শেয়ার করুন:

কবিতা 

বিবেক তোমায় বস্ত্রহীন,
বিবেকহীনের মুকুট রঙিন!
সত্য আজ কাঠগড়ায়,
মিথ্যা সিংহাসনে—
ন্যায় কাঁদে নীরব রাতে,
অন্যায় হাসে বিজয়গানে!

সততা আজ অপরাধ,
মিথ্যে বড় সম্মান;
মেরুদণ্ডহীন রাজা হয়,
লাঞ্ছিত বিবেকবান!

হে বিবেকবান, মাথা তোলো,
মিথ্যার কাছে নত হয়ো না;
শত অপমান বুকে নিয়েও
সত্যের পথ ছেড়ো না।

মুকুট শুধু মাথায় শোভে,
বিবেক থাকে প্রাণে—
মুকুট খুলে ধুলোয় মেশে,
বিবেক বাঁচে গানে।

মুকুট তোমায় রাজা করে,
বিবেক করে মহান;
মুকুটহীন মানুষ শ্রেষ্ঠ,
যদি সে বিবেকবান!

— লেখক, কলামিস্ট, মানবাধিকার কর্মী, রাজনৈতিক বিশ্লেষক, গবেষক, সরিষাবাড়ী, জামালপুর