আদাতলা সীমান্তে ভারতীয় রয়েল স্টেজ মদ আটক

বুধবার, ২১ অক্টোবর ২০২৬
শেয়ার করুন:

 

নাহিদ পোরশা নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) কর্তৃক নওগাঁ সীমান্তে ভারতীয় রয়েল স্টেজ মদ আটক করা হয় বুধবার ২১ অক্টোবর ২০২৬ ইং আনুমানিক রাত ৩.৩০ মিনিটের সময় নিজস্ব গোয়েন্দা এসআইপি ও সিভিল সোর্সের তথ্যের ভিত্তিতে নওগাঁ জেলার সাপাহার থানার অন্তর্গত অত্র ব্যাটালিয়নের অধীনস্থ আদাতলা বিওপি’র নম্বর- ৫৭০১৯ হাবিঃ মোঃ আব্দুর রাজ্জাক এর নেতৃত্বে আদাতলা কোং সদর হতে আনুমানিক ২.৫ কি: মি: এবং সীমান্ত মেইন পিলার ২৪২/২৬-R হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাঁশ বাগানের ভিতর যাহার (জিআর- ৪৩৮৮৬৬, এমএস ৭৮সি/৮) অভিযান পরিচালনা করে ভারতীয় রয়েল স্টেজ ( Royal stag180ml) ১২ বোতল মদ আসামি বিহীন অবস্থায় আটক করতে সক্ষম হই।আটককৃত মাদকদ্রব্য সাপাহার থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। (স্থির চিত্র সংযুক্ত) নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ সীমান্ত পারাপার/গরু/মাদক পাচার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত রাখার অঙ্গিকার ব্যক্ত করেছেন লেঃ কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি, অধিনায়ক, নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)।