1. 6Pr8ATtqVi7RBp@gmail.com : 6Pr8ATtqVi7RBp :
  2. : lf_flvdbCnglkgU :
  3. live@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ : দৈনিক জামালপুর সংবাদ ২৪
  4. info@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
লালমনিরহাটের হাতিবান্ধা সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্য আটক দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর বিশেষ অভিযানে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ সীমান্তে বিক্রয় নিষিদ্ধ সিরাপ উদ্ধার কাটলা সীমান্তে বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক নান্দাইলে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার আমার সোনার বাংলা – আল আমিন মিলু টাকার কাছে কি প্রশাসনের নজর বন্দি? তারাকান্দিতে অনলাইন জুয়ার বিরুদ্ধে কেন ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন নরসিংদীর শিবপুরে ১৯৮ বোতল ফেনসিডিল ও প্রাইভেটকার সহ গ্রেফতার এক নরসিংদীর শিবপুরে মোবাইল কোর্ট পরিচালনা করেন সামিউর রহমান সহকারী কমিশনার ভূমি সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত রাষ্ট্র গঠনে সরকারের কঠোর পদক্ষেপ জরুরি বাঁশের যুগ – আল আমিন মিলু

নরসিংদীর শিবপুরে ১৯৮ বোতল ফেনসিডিল ও প্রাইভেটকার সহ গ্রেফতার এক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

 

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদীঃ

নরসিংদীর শিবপুর থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে প্রাইভেটকার ভর্তি বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্যসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন শিবপুর মডেল থানার পুলিশ। এ সময় মাদক বহনে ব্যবহৃত একটি সিলভার রংয়ের

প্রাইভেটকার জব্দ ও একজনকে গ্রেফতার করিলে ও বাকি তিন মাদক ব্যবসায়ী কৌশলে পালিয়ে যায় । ৯ অক্টোবর ২০২৬ ইং শুক্রবার দিবাগত রাত প্রায় সাড়ে দশটা সময় শিবপুর মডেল থানার এসআই মোঃ আব্দুল কাইয়ুম এর নেতৃত্বে পুলিশের বিশেষ একটি দল শিবপুর মডেল থানা এলাকায় শাষপুর (শহীদ মিনার) সংলগ্ন ঢাকা টূ সিলেট মহাসড়কে অভিযান পরিচালনা করেন। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ইমন মিয়া (২৬) নামে এক যুবককে আটক করতে সক্ষম হন। তবে তার অন্য তিনজন সহযোগী ১/ আরমান খন্দকার (৩২), ২/ নাহিদ হাসান (২০), ৩/ সালমান খন্দকার (৩০), কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজনের উপস্থিতিতে জব্দকৃত সিলভার রঙের একটি টয়োটা প্রাইভেটকার (ঢাকা মেট্রোঃ গ-২৭-৮০৫১) তল্লাশি করে ডালার ভেতর থেকে দুটি প্লাস্টিকের বস্তায় লুকানো মোট ১৯৮ বোতল নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার করা হয়।
শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কোহিনুর মিয়া জানান আসামিরা দীর্ঘদিন ধরে এই গাড়িটি দিয়ে এ রাস্তা ব্যবহার করে গোপনে মাদক ব্যবসা চালিয়ে আসছে। গ্রেফতারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে শিবপুর মডেল থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। শিবপুর মডেল থানার মামলা নং ১৬ তারিখ ১০/১০/২০২৬ খ্রিঃ।ধারাঃ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬(১) সারণীর ১৪( গ)/৩৮/৪১ উদ্ধারকারী কর্মকর্তা,এস আই আব্দুল কাইয়ুম এবং তদন্তকারী কর্মকর্তা এসআই হাসানুজ্জামান। পলাতক আসামিদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট