1. : lf_flvdbCnglkgU :
  2. live@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ : দৈনিক জামালপুর সংবাদ ২৪
  3. info@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম :
সরিষাবাড়ি উপজেলা প্রসাশন কর্তৃক ভিটেমাটি হীন দুই পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ Canlı yayın seçenekleriyle öne çıkan Mariobet giriş adresi çözümleri Canlı yayın seçenekleriyle öne çıkan Mariobet giriş adresi çözümleri Canlı yayın seçenekleriyle öne çıkan Mariobet giriş adresi çözümleri সরিষাবাড়ীতে পিংনা ইউনিয়ন এর ভিটেমাটিহীন পুস্মা ও মালার পাশে উপজেলা প্রশাসন জ্বালানি তেলের দাম: জনগণের পকেটই কি সব সংকটের শেষ ঠিকানা? – আল আমিন মিলু পোরশায় মাদক আসক্ত যুবককে ৬ মাসের কারাদণ্ড রাজশাহী রেলস্টেশনে রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, উত্তাল রেলপথ স্টেশন ঘেরাও ও রেলপথ অবরোধে যাত্রীদের মধ্যে আতঙ্ক, ট্রেন চলাচল ব্যাহত জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে জনমনে হতাশার ছাপ—প্রভাব পড়তে পারে সবকিছুর ওপর পোরশার নিতপুর সীমান্তে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই চোরাকারবারী আটক

সরিষাবাড়ি উপজেলা প্রসাশন কর্তৃক ভিটেমাটি হীন দুই পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক 

জামালপুর জেলার  সরিষাবাড়ী উপজেলার ৫নং পিংনা ইউনিয়ন এর   ভিটেমাটিহীন অসহায় দুইটি  পরিবারের মাঝে ঘর নির্মাণের জন্য  ঢেউটিন ও চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ২২/৯/২০২৬ ই তারিখ বিকেলে উপজেলা চত্বরে উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আফসানা এ বিতরণ করেন। 

জানা যায় বাসস্থান নির্মাণের জন্য সরিষাবাড়ি উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আফসানা এর কাছে আবেদন করেন ৫নং পিংনা ইউনিয়ন এর ভিটেমাটি হীন অসহায় দুই নারী  পুস্মা ও মালা। তাদের অসহায়ত্বের কথা শুনে  উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আফসানা তাদের জন্য  দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের  বরাদ্দ থেকে ঢেউটিন ও ঘর নির্মাণের জন্য  ৬০০০/ (ছয়হাজার) টাকার  চেক তুলে দেন। মানবিক সহায়তার অংশ হিসেবে তার বাসস্থানের জন্য ঢেউটিন  ও চেক  পেয়ে আনন্দের কান্নায় ভেঙে পড়ে পুস্মা ও  মালা।

তারা জানায়  দীর্ঘদিন ধরে ভিটেমাটি ও স্থায়ী আশ্রয়হীন অবস্থায় কষ্টে দিন কাটাচ্ছি কেউ আমাদের সাহায্য সহযোগিতা করে নাই।এই উপহার পেয়ে আমরা খুশি। পিংনা ইউনিয়ন পরিষদের সচিব এর মাধ্যমে  অসহায়ত্বের বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে এলে এগিয়ে আসেন সরিষাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আফসানা।

পুস্মা ও মালার  বাসস্থানের প্রয়োজন বিবেচনা করে উপজেলা নির্বাহী অফিসার তাদের হাতে এ সহায়তা  তুলে দেন। 
সহায়তা পেয়ে পুস্মা ও  মালা  উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে  তারা  বলেন, কঠিন সময়ে এই সহযোগিতা তাদের  জন্য অনেক বড় পাওয়া।

মাথা গোঁজার একটি নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করতে এই সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ঢেউটিন ও  চেক বিতরণের সময় উপস্থিত ছিলেন ৫ নং পিংনা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ( ইউপি সচিব)  মোমিনুল  ইসলাম সহ সহ উপজেলা প্রসাশনের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন। 
স্থানীয়রা বলেন, অসহায় মানুষের পাশে প্রশাসনের এমন মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক দৃষ্টান্ত তৈরি করে। শুধু সরকারি দায়িত্ব পালন নয়, বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের কষ্ট লাঘবে সহযোগিতা করাই মানবিক প্রশাসনের অন্যতম পরিচয়।সরিষাবাড়ি উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আফসানা জানান এমন মানবিক সহায়তা অব্যাহত আছে, সবসময় থাকবে বলে  জানিয়েছেন। 
পুষ্মা ও মালার মতো অসহায় মানুষের পাশে এ ধরনের সহযোগিতা সত্যি প্রসংশার দাবিদার বলে  জানিয়েছেন  ুলাকার  সচেতন মহল। 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট