
নাহিদ পোরশা(নওগাঁ)প্রতিনিধি:
নওগাঁর পোরশা নিতপুর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় নিষিদ্ধ নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই চোরাকারবারীকে আটক করেছে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) নিতপুর বিওপির সদস্যরা। আটককৃতরা হলেন, পোরশা উপজেলার নিতপুর পশ্চিম রঘুনাথপুর গ্রামের আতাউর ইসলামের ছেলে ১।মোঃ মারুফ হোসেন (২২), ২। মোঃ জাহিদুল ইসলাম(২২) পিতাঃ তরিকুল ইসলাম গ্রামঃ কালাইবাড়ী পোষ্ট- সাপাহার থানা সাপাহার জেলা নওগাঁ । গোপন সংবাদের ভিত্তিতে শনিবার নিতপুর কাটাপুকুর বাজারের পশ্চিম পাশে গোলাম মোস্তফার আম বাগানের ভিতর থেকে ১১৩ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তাদের আটক করা হয়। ১৬ বিজিবি কোম্পানী নিতপুর ক্যাম্পের সুবেদার সেখ আব্দুল জব্বার জানান, শনিবার রাত আনুমানিক সারে ১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে নিতপুর বিওপির টহল কমান্ডার সেখ আব্দুল জব্বার আলী এর নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল নিতপুর বিওপির ২ কিলোমিটার উত্তরে সীমান্ত মেইন পিলার ২৩০ হতে ৩০০গজ বাংলাদেশের অভ্যন্তরে নিতপুর
কাঁটাপুকুর বাজার এলাকায় একটি অভিযান পরিচালনা করে। অভিযানকালে ১৩০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ওই দুই চোরাকারবারীকে হাতেনাতে আটক করা হয়।আটককৃত মালামালের মুল্য আনুমানিক ১৬,৯৫০/= টাকা। নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম (পিএসসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান মাদকদ্রব্যসহ আটককৃতদের পোরশা থানায় হস্তান্তর করা রয়েছে। তবে নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ সীমান্ত পারাপার, গবাদিপশু ও মাদক পাচারসহ যেকোনো ধরনের চোরাচালান রোধে বিজিবির সর্বাত্মক ও কঠোর অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।