1. : lf_flvdbCnglkgU :
  2. live@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ : দৈনিক জামালপুর সংবাদ ২৪
  3. info@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
সময়ের পালাবদলে দিশেহারা সাধারণ মানুষ মধুপুরে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার, মাদক কারবারি পলাতক নদীভাঙনে ভিটেমাটি হারিয়ে দিশেহারা গোদাগাড়ী সহ চাপাই নবাবগঞ্জের চরবাসী খোলা আকাশের নিচে হাজারো পরিবার ডোমারে মাদক সম্রাজ্ঞী রুপা গ্রেফতার Slot ve poker deneyimini geliştiren platform Mariobet গোদাগাড়ী পৌরসভার সার্ভেয়ার কবিরের বিরুদ্ধে সরকারি খাস জমি দখল ফাইল গায়েব ও টাকার বিনিময়ে জমি কম বেশি করার গুরুতর অভিযোগ ডায়েরির শেষ পাতা – আল আমিন মিলু যমুনা সার কারখানার বিষাক্ত পানিতে পোগলদিঘা বালিকা উচ্চ বিদ্যালয়সহ শতাধিক পরিবার পানিবন্দি Mariobet casino ile kazanç artırmanın ipuçları nelerdir মধুপুরে মাহিন্দ্রা মালিক-শ্রমিকদের মানববন্ধন কিস্তি পরিশোধের পরও চেক ডিজঅনার মামলা, প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবি

মধুপুরে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার, মাদক কারবারি পলাতক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের মধুপুরে একটি বসতঘর থেকে প্রায় ৪ হাজার পিস ইয়াবা উদ্ধারের দাবি করেছে স্থানীয় জনতা। মধুপুর পৌরশহরের টেকিপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় জনতার উপস্থিতি টের পেয়ে কথিত মাদক কারবারি মো. হাফিজুর রহমান পালিয়ে যান বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, টেকিপাড়া এলাকার শুক্কুর আলীর ছেলে মো. হাফিজুর রহমানের বাড়িতে ইয়াবার একটি বড় চালান মজুত রয়েছে—এমন খবর পেয়ে শুক্রবার (১১ সেপ্টম্বর) বিকেলে স্থানীয় কয়েকজন বাসিন্দা তার বাড়ি ঘেরাও করেন। বিষয়টি টের পেয়ে হাফিজুর রহমান দ্রুত সেখান থেকে পালিয়ে যান বলে স্থানীয়দের দাবি।

পরে স্থানীয় লোকজন হাফিজুর রহমানের বসতঘরে তল্লাশি চালিয়ে ইয়াবা দেখতে পান। এ সময় বসতঘর ও আশপাশের এলাকা থেকে মোট প্রায় ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে তাঁরা জানান।
ঘটনার পর স্থানীয়রা বিষয়টি মধুপুর থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করা ইয়াবা জব্দ করে বলে জানা গেছে।
মধুপুর থানা পুলিশ জানায়, ঘটনাটি জানার পর পুলিশ ঘটনাস্থলে যায়। পলাতক হাফিজুর রহমানকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াও চলছে।
তবে উদ্ধার করা ইয়াবার সঠিক পরিমাণ এবং ঘটনার সঙ্গে হাফিজুর রহমানের সংশ্লিষ্টতার বিষয়টি তদন্তের মাধ্যমে নিশ্চিত করা হবে বলে পুলিশ জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট