
মোঃ রফিকুল ইসলাম,
মোরেলগঞ্জ(বাগেরহাট)প্রতিনিধিঃ
বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার ৯নং বলইবুনিয়া ইউনিয়নের পাতাবাড়ীয়া গ্রামে অবস্থিত দারুস সুন্নাহ মডেল মাদরাসার দ্বিতীয় সাময়িক পরীক্ষার পুরুস্কার বিতরণী ও আলোচনা সভা ৩১-০৮-২০২৬ (সোমবার) মাদরাসায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দক্ষিণ পাতাবাড়ীয়া বায়তুল্লাহ জামে মসজিদের ইমাম ও খতিব মোঃ ফারুক খান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক এবং মোরেলগঞ্জ উপজেলা জামে মসজিদের খতিব মাওলানা হাবিবুল্লাহ তাওহিদী।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন অত্র মাদরাসার শিক্ষক হাফেজ মাইনুল ইসলাম।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজৈর নেছারিয়া ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা গাজী ফারুক আহমেদ, বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক উপজেলা উপ সহকারি কৃষি কর্মকর্তা আব্দুল গফফার খান, মোঃ নেছার খান।
অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন পশ্চিম কালিকাবাড়ী জামে মসজিদের খতিব, মাস্টার আব্দুল হাই, ইউনুছআলী সমাজকল্যাণ পাঠাগারের সভাপতি মোঃ রফিকুল ইসলাম ,সমাজ সবক- মোঃ মাসুদ আহমেদ, মোঃ ফজলু শেখ, আব্দুল জলিল শিকদার।
অনুষ্ঠানে মাদরাসার শিক্ষক- শিক্ষার্থী,শিক্ষার্থীদের অভিভাবক, স্থানীয় সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।সভায় বক্তারা দারুস সুন্নাহ মডেল মাদরাসার সার্বিক সহযোগিতা ও উন্নয়ন কামনা করেন।
উল্লেখ্য, দারুস সুন্নাহ মডেল মাদরাসায় প্লে থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত সাধারণ শিক্ষা কার্যক্রমের পাশাপাশি নূরানী, নাযেরা ও হিফজ বিভাগ চালু রয়েছে। এখানে আবাসিক – অনাবাসিক ও ডে কেয়ার ব্যবস্থা বিদ্যমান।