1. : lf_flvdbCnglkgU :
  2. live@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ : দৈনিক জামালপুর সংবাদ ২৪
  3. info@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদীর শিবপুরের বাঘাব ইউনিয়নের ১০ অসহায় পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ সাপাহার উপজেলার খঞ্জনপুর সীমান্তে ১টি বিষ্ণু মূর্তি উদ্ধার W Czacie Gołove AI odpowiada naturalnie i płynnie na pytania বাংলাদেশের ইতিহাসে আগষ্ট ৬৯ হতে ২৪ আলোচিত ঘটনাবলী ফুলপুরে মউক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদারের আগমন ও নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা ফুলপুর-তারাকান্দার সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন মতি’র ১৬তম মৃত্যুবার্ষিকী পালিত ফুলপুরে নবাগত ইউএনও সাধনা ত্রিপুরার সঙ্গে জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির সৌজন্য সাক্ষাৎ ফুলপুরে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপনে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা Uncensored AI Conversations: Why People Enjoy AI Porn Chat in the USA বাসে যাত্রীবেশে অভিনব কায়দায় ফেনসিডিল পরিবহন: র‍্যাব-৫ এর হাতে ১১২ বোতলসহ ১ মাদক কারবারি গ্রেপ্তার

সাপাহার উপজেলার খঞ্জনপুর সীমান্তে ১টি বিষ্ণু মূর্তি উদ্ধার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

 

নাহিদ পোরশা নওগাঁ প্রতিনিধঃ

পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) কর্তৃক সীমান্ত এলাকা হতে ৯৪.৭৫০ কেজি ওজনের ০১টি দুষ্প্রাপ্য কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেন গত মঙ্গলবার ০৩ আগস্ট ২০২৬ তারিখে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর সহকারী পরিচালক মোঃ হাচানুর রহমান নির্ভরযোগ্য সূত্রে জানতে পারেন যে, খঞ্জনপুর বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার মরাডাঙ্গা এলাকায় বনবিভাগের পুরাতন আকাশমনি বাগানের মধ্যে কতিপয় সংঘবদ্ধ চোরাকারবারী একটি দুষ্প্রাপ্য কষ্টি পাথরের মূর্তি ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে সমবেত হবে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে সহকারী পরিচালক মোঃ হাচানুর রহমানের নেতৃত্বে ০৮ সদস্যবিশিষ্ট একটি বিশেষ টহলদল আনুমানিক ২০০০ ঘটিকায় সীমান্ত পিলার ২৫০/২-এস হতে আনুমানিক ২৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মরাডাঙ্গা এলাকার বনবিভাগের পুরাতন আকাশমনি বাগানে (জিআর-৫৬০৮৪৮, এমএস-৭৮সি/১২) অভিযান পরিচালনা করেন। উক্ত অভিযান চলাকালে সংঘবদ্ধ চোরাকারবারীরা বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে তাদের কাছে থাকা মূর্তিটি ফেলে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ০১টি দুষ্প্রাপ্য কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করে। উদ্ধারকৃত মূর্তিটির ওজন ৯৪.৭৫০ কেজি। পরবর্তীতে স্থানীয় নজিপুর জুয়েলারি সমিতির অভিজ্ঞ কর্মকার দ্বারা পরীক্ষা-নিরীক্ষান্তে উদ্ধারকৃত মূর্তিটি প্রকৃত দুষ্প্রাপ্য কষ্টি পাথরের মূর্তি হিসেবে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়। এছাড়াও অদ্য ০৪ আগস্ট ২০২৬ তারিখে প্রত্নতত্ত্ব অধিদপ্তর, পাহাড়পুরএর প্রতিনিধি মূর্তিটি সরেজমিনে পরীক্ষা-নিরীক্ষা করে মূর্তিটিকে ১১–১২ শতকে ব্যবহৃত উচ্চমানের কষ্টি পাথরের একটি মূল্যবান প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে চিহ্নিত করেন। নওগাঁ ও জয়পুরহাট সীমান্তবর্তী দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ সীমান্ত পারাপার প্রতিরোধ, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং আন্তঃসীমান্তীয় সকল প্রকার অপরাধ কার্যক্রম দমনে সর্বাত্মক অভিযান অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন অধিনায়ক, পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট