1. : lf_flvdbCnglkgU :
  2. live@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ : দৈনিক জামালপুর সংবাদ ২৪
  3. info@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জামিনে থাকার পরও গভীর রাতে সাংবাদিকের বাড়িতে পুলিশের অভিযান, গালাগাল ও হুমকির অভিযোগ ফুলপুরে বওলা ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন নির্মাণকাজের উদ্বোধন আদাতলা সীমান্তে ভারতীয় ফেনসিডিল আটক রাজনৈতিক মঞ্চ এখন মিথ্যা প্রতিশ্রুতির ও অভিনয়ের মঞ্চে উপনিত হয়েছে ​গোদাগাড়ীতে যুবককে পিটিয়ে জখম ও লুটপাট, মডেল থানায় কালুর নামে এজাহার দায়ের ​ ফুলপুরে ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার, ওসির হুঁশিয়ারি সরিষাবাড়ি উপজেলার ৫নং পিংনা ইউনিয়ন পিংনা দক্ষিণ পাড়া গড়ে উঠেছে মাদকের ভয়াবহ আস্তানা। প্রশাসন একটু নজর দিবেন কি?? মা’কে দিয়ে সন্তানের বিরুদ্ধে ভরনপোষণ এর মামলা , এ বিষয়ে আইন কি বলে এর শেষ কোথায়?? নরসিংদীর সচিব আলতাফ হোসেন এর বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদে সচেতন মহলের মাদকের চেয়ে ভয়ংকর নেশা হলো অনলাইন জুয়া, দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা উচিত

জামিনে থাকার পরও গভীর রাতে সাংবাদিকের বাড়িতে পুলিশের অভিযান, গালাগাল ও হুমকির অভিযোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক :

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুর গ্রামে গভীর রাতে এক সংখ্যালঘু কবি ও সাংবাদিকের বাড়িতে ওয়ারেন্ট কার্যকরের নামে পুলিশের অভিযানে গালাগাল, হুমকি-ধমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর দাবি, তিনি সংশ্লিষ্ট মামলায় আদালত থেকে আগেই জামিন পেয়েছিলেন। শুধু তাই নয়, আদালতের রি-কল (Recall) আদেশের একটি কপি গত ২১ জুলাই সরিষাবাড়ী থানায় জমাও দেওয়া হয়েছিল। এরপরও শনিবার দিবাগত রাতে তাঁকে গ্রেপ্তার করতে পুলিশ বাড়িতে যায়। অভিযোগের তীর তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মহিবুল্লার নেতৃত্বাধীন একটি দলের বিরুদ্ধে। তবে এ বিষয়ে পুলিশের বক্তব্য পাওয়া যায়নি।

রাত ২টার অভিযানে আতঙ্ক :
ভুক্তভোগী কবি ও সাংবাদিক প্রদীপ চন্দ্র মম জানান, শনিবার দিবাগত রাত প্রায় ২টার দিকে দরজায় জোরে জোরে কড়া নাড়ার শব্দে তাঁর ঘুম ভেঙে যায়। ভেতর থেকে পরিচয় জানতে চাইলে বাইরে থেকে বলা হয়, “আমরা পুলিশ, সরিষাবাড়ী থানা থেকে এসেছি।”
দরজা খোলার সঙ্গে সঙ্গে ৫ থেকে ৬ জন পুলিশ সদস্য ঘরে প্রবেশ করেন। তাঁর অভিযোগ, কোনো ব্যাখ্যা না দিয়েই তাঁকে হ্যান্ডকাফ পরানোর চেষ্টা করা হয়। তিনি এর কারণ জানতে চাইলে পুলিশ সদস্যরা প্রথমে কোনো উত্তর দেননি। পরে তর্কাতর্কির একপর্যায়ে জানানো হয়, তাঁর নামে আদালতের ওয়ারেন্ট রয়েছে।

জামিনের কাগজ দেখানোর পরও অভিযোগ :
প্রদীপ চন্দ্র মম বলেন, তিনি সঙ্গে সঙ্গে জানান যে, ওই মামলায় তিনি আগেই জামিনে রয়েছেন। এরপর আদালতের রি-কলের কপি পুলিশকে দেখান। তাঁর দাবি, ওই রি-কলের একটি কপি গত ২১ জুলাই সরিষাবাড়ী থানায় আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হয়েছিল, ফলে থানার নথিতেও তাঁর জামিনের তথ্য থাকার কথা।
তাঁর অভিযোগ, এরপরও পুলিশ কেনো এ ধরনের আচরণ করলো  দুঃখ প্রকাশ না করে তাঁকে এবং সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অশালীন ভাষায় গালাগাল করে এবং “দেখে নেওয়ার” হুমকি দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

আতঙ্কে কান্নায় ভেঙে পড়েন স্ত্রী :
ঘটনার সময় বাড়িতে সাংবাদিক ও তাঁর স্ত্রী ছাড়া অন্য কেউ ছিলেন না। হঠাৎ গভীর রাতে একদল পুলিশের উপস্থিতিতে তাঁর স্ত্রী আতঙ্কিত হয়ে কান্নাকাটি শুরু করেন বলে জানান তিনি।

আদালতের নথিতে জামিনের তথ্য :
ভুক্তভোগীর দেওয়া আদালতের নথিতে দেখা যায়, সংশ্লিষ্ট মামলায় তিনি আদালত থেকে জামিন লাভ করেন। মুক্তির পর তাঁর বিরুদ্ধে জারি হওয়া পরোয়ানা (যদি থেকে থাকে) প্রত্যাহার বা ফেরতের বিষয়ে আদালতে আবেদনও করা হয়েছে। ভুক্তভোগীর দাবি, সেই রি-কল আদেশের একটি কপিও ২১ জুলাই সরিষাবাড়ী থানায় জমা দেওয়া হয়। 

ঘটনার পর কয়েকটি প্রশ্ন সামনে এসেছে। আদালতের রি-কল জারির পর এবং থানায় সেই আদেশের কপি জমা দেওয়ার পরও কীভাবে ওয়ারেন্ট কার্যকরের জন্য অভিযান চালানো হলো? অভিযানে যাওয়ার আগে থানার রেকর্ড বা আদালতের সর্বশেষ আদেশ যাচাই করা হয়েছিল কি? যদি জামিনের তথ্য নথিভুক্ত থেকেই থাকে, তাহলে গভীর রাতে এই অভিযান কেন পরিচালিত হলো?

ভুক্তভোগীর বক্তব্য :
কবি ও সাংবাদিক প্রদীপ চন্দ্র মম জানান, ঘটনার বিবরণ আমি সরিষাবাড়ী থানার ওসি স্যারকে অবগত করেছি। তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও আশ্বাস দিয়েছেন।

উল্লেখিত বিষয়ে জানতে চাইলে সরিষাবাড়ি থানার অফিসার ইনচার্জ ইকবাল হাসান জানান জামিনে থাকা আসামীকে গ্রেপ্তার করার কোন সম্ভাবনা নাই। যদি এমন কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে থাকে তাহলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে জানিয়েছেন। 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট