1. : lf_flvdbCnglkgU :
  2. live@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ : দৈনিক জামালপুর সংবাদ ২৪
  3. info@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সময়ের পালাবদলে দিশেহারা সাধারণ মানুষ মধুপুরে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার, মাদক কারবারি পলাতক নদীভাঙনে ভিটেমাটি হারিয়ে দিশেহারা গোদাগাড়ী সহ চাপাই নবাবগঞ্জের চরবাসী খোলা আকাশের নিচে হাজারো পরিবার ডোমারে মাদক সম্রাজ্ঞী রুপা গ্রেফতার Slot ve poker deneyimini geliştiren platform Mariobet গোদাগাড়ী পৌরসভার সার্ভেয়ার কবিরের বিরুদ্ধে সরকারি খাস জমি দখল ফাইল গায়েব ও টাকার বিনিময়ে জমি কম বেশি করার গুরুতর অভিযোগ ডায়েরির শেষ পাতা – আল আমিন মিলু যমুনা সার কারখানার বিষাক্ত পানিতে পোগলদিঘা বালিকা উচ্চ বিদ্যালয়সহ শতাধিক পরিবার পানিবন্দি Mariobet casino ile kazanç artırmanın ipuçları nelerdir মধুপুরে মাহিন্দ্রা মালিক-শ্রমিকদের মানববন্ধন কিস্তি পরিশোধের পরও চেক ডিজঅনার মামলা, প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবি

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক আসাদুজ্জামান সরকার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ১০৩ বার পড়া হয়েছে

 

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে,

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান সরকারকে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার (২৮ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে আগামী চার বছরের জন্য তার এ নিয়োগের বিষয়টি জানানো হয়।

​প্রজ্ঞাপনে জানানো হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় আইন ২০১৫ এর ১০ (১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান সরকারকে আগামী ৪ (চার) বছরের জন্য এ পদে নিয়োগ দেওয়া হলো।

উপাচার্য হিসেবে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন এবং বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন।

উল্লেখ্য,বিগত সরকারের আমলে নানান অনিয়মে বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হয়েছে। এ বিষয় বিভিন্ন সময় বিভিন্ন পত্রিকায় দেখা গেছে বিশ্ব বিদ্যালয়ে যে পরিমান পদ আছে তার থেকেও বেশি জনবল নিয়োগ দেওয়া হয়েছে। উক্ত নিয়গে স্বজন প্রিতি ও অর্থের বিনিময়ে করা হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের দাবী সার্বিক বিষয় নতুন ভিসি তদন্ত করে ব্যবস্হা গ্রহন করবেন। সর্ব মহলের গন দাবী নতুন ভিসি মহোদয় এবিষয় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন শৃঙ্খল ফিরিয়ে আনবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট