1. : lf_flvdbCnglkgU :
  2. live@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ : দৈনিক জামালপুর সংবাদ ২৪
  3. info@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা থেকে ২৩০ বোতল উইনকেরেক্স ১৫ হাজার পিচ ট্যাবলেট ও নিষিদ্ধ ঔষধসহ ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ কালিয়াকৈরে বৈধ লিজের জমি নিয়ে ডিআইজির বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ জামালপুর সদরের দিগপাইতে রাস্তার ইট চুরির চাঞ্চল্যকর ঘটনার মামলাতে ৪ ব্যক্তির জেল হাজত নিঃশব্দ ক্ষত- আল আমিন মিলু মুখ ও মুখোশ নেপথ্যে যত কাহিনী রাজশাহী জেলায় ৭ দিনের বিশেষ অভিযান শুরু প্রথম দিনেই মাদকসহ গ্রেফতার ১২ বাংলাদেশ শিক্ষা সংস্কার ২০৩৫ – বাস্তবায়ন পরিকল্পনা (২০২৬–২০৩৫) রাজশাহীতে দেড় কেজি হেরোইনসহ যুবক গ্রেপ্তার নেপথ্যের গডফাদার দের খুঁজছে ড্যাপ ক্ষমতার আদলে নৈতিক চরিত্রের অবক্ষয় — পোশাক পরিবর্তন হলেও চরিত্র বদলায় না অবৈধ বালু উত্তোলন বন্ধে এলাকার সচেতন মহলের মানববন্ধন

কালিয়াকৈরে বৈধ লিজের জমি নিয়ে ডিআইজির বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

 

আবু হানিফ,স্টাফ রিপোর্টারঃ

গাজীপুরের কালিয়াকৈরের চান্দরা মৌজায় সরকারের কাছ থেকে বৈধভাবে লিজ নেওয়া জমি নিয়ে অতিরিক্ত ডিআইজি জাকির হোসেনের বিরুদ্ধে জবরদখল ও প্রাণনাশের হুমকির অভিযোগকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করা হয়েছে।

সরকারি ভূমি রেকর্ড, লিজ আদেশ ও নামজারি খতিয়ান অনুযায়ী, “ক” গেজেটভুক্ত ০.২০ একর সরকারি জমি নিয়ম মেনে লিজ দেওয়া হয়েছে এবং নিয়মিত সরকারি রাজস্ব পরিশোধ করা হচ্ছে। সংশ্লিষ্ট ভূমি কর্মকর্তারা জানান, বিদ্যমান নীতিমালা অনুসরণ করেই জমিটি লিজ দেওয়া হয়েছে।

এদিকে, ভুক্তভোগী দাবি করা পক্ষের অভিযোগ, এসএ ২৬৭ দাগ থেকে সৃষ্ট ৫২০ দাগের ২.৬০ শতাংশ উত্তরাধিকারসূত্রে পাওয়া জমিও লিজগ্রহীতা নিজের দাবি করছেন। এ ঘটনায় ডিআইজির মামাতো ভাই কালিয়াকৈর থানায় ভাঙচুর, লুটপাট ও চাঁদাবাজির অভিযোগে লিখিত আবেদন করেছেন।অতিরিক্ত ডিআইজি জাকির হোসেন বলেন, তিনি সরকারের কাছ থেকে বৈধভাবে লিজ নিয়ে মার্কেট নির্মাণ করেছেন এবং নিয়মিত লিজমানি পরিশোধ করছেন। তার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা, বানোয়াট ও সুনাম ক্ষুণ্নের অপচেষ্টা।

স্থানীয় ব্যবসায়ীরা সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। একজন আইনজীবী বলেন, সরকারি লিজকৃত জমি লিজগ্রহীতা বৈধভাবে ব্যবহার করতে পারেন; তবে মালিকানা-সংক্রান্ত বিরোধের নিষ্পত্তি দেওয়ানি আদালতের মাধ্যমে হতে হবে।

কালিয়াকৈর থানার ওসি মোঃ শহিদুল ইসলাম বলেন, একই ঘটনায় উভয় পক্ষের আবেদন পেয়েছি। বিবদমান বিষয়ে  দেওয়ানি মামলা থাকায় উভয়পক্ষকে আদালতে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সেই সাথে উভয় পক্ষকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য অনুরোধ করা হয়েছে। 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট