1. : lf_flvdbCnglkgU :
  2. live@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ : দৈনিক জামালপুর সংবাদ ২৪
  3. info@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা থেকে ২৩০ বোতল উইনকেরেক্স ১৫ হাজার পিচ ট্যাবলেট ও নিষিদ্ধ ঔষধসহ ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ কালিয়াকৈরে বৈধ লিজের জমি নিয়ে ডিআইজির বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ জামালপুর সদরের দিগপাইতে রাস্তার ইট চুরির চাঞ্চল্যকর ঘটনার মামলাতে ৪ ব্যক্তির জেল হাজত নিঃশব্দ ক্ষত- আল আমিন মিলু মুখ ও মুখোশ নেপথ্যে যত কাহিনী রাজশাহী জেলায় ৭ দিনের বিশেষ অভিযান শুরু প্রথম দিনেই মাদকসহ গ্রেফতার ১২ বাংলাদেশ শিক্ষা সংস্কার ২০৩৫ – বাস্তবায়ন পরিকল্পনা (২০২৬–২০৩৫) রাজশাহীতে দেড় কেজি হেরোইনসহ যুবক গ্রেপ্তার নেপথ্যের গডফাদার দের খুঁজছে ড্যাপ ক্ষমতার আদলে নৈতিক চরিত্রের অবক্ষয় — পোশাক পরিবর্তন হলেও চরিত্র বদলায় না অবৈধ বালু উত্তোলন বন্ধে এলাকার সচেতন মহলের মানববন্ধন

জামালপুর সদরের দিগপাইতে রাস্তার ইট চুরির চাঞ্চল্যকর ঘটনার মামলাতে ৪ ব্যক্তির জেল হাজত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

 

কামরুল হাসান :

জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নে প্রায় দুই কিলোমিটার সরকারি ইটের সলিং রাস্তা থেকে ইট চুরির অভিযোগে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জনের বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করেন দিগপাইত ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান | এই মামলার আসামি পক্ষ ২৩ জুলাই আদালতে জামিনের আবেদন করে। চার আসামির আবেদন নামঞ্জুর করে তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন বিজ্ঞ আদালত| অভিযোগে উল্লেখ করা হয়, দিগপাইত ইউনিয়নের মেঘা দেওয়ানীর মোড় থেকে আয়নালের মোড় পর্যন্ত এবং ময়নার মোড় থেকে বয়লা খালব্রীজ হয়ে গজারি আটা ভাঙুনি পর্যন্ত সরকারি ইটের সোলিং রাস্তার প্রায় ৮ ফুট প্রস্থের ১ কিলোমিটার করে মোট ২ কিলোমিটার রাস্তার ইট চুরি হয়ে যায়| চুরি হওয়া এই ইটগুলোর আনুমানিক বাজারমূল্য ২৮,০০,০০০ টাকা| এ বিষয়ে দিগপাইত ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে সম্প্রতি জামালপুর সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে ১০ জনকে আসামী করা হয় এবং অজ্ঞাত ৪-৫ জন উল্লেখ করা হয়| আসামীরা হলেন, মান্নান (৫০) পিতা-আমেছ আলী, বিপুল (২২) পিতা-আঃ মান্নান, মোমিন (১৭) পিতা-মৃত জহিরুল ইসলাম, দুলাল উদ্দিন (৫০) পিতা-মৃত জয়নার উদ্দিন, শতী (৬৫) পিতা-মৃত লাল মাহমুদ, ছোরহান (১৬) পিতা-মৃত আঃ কাদের, সাইফুল ইসলাম (২৫) পিতা-মৃত ফলজুল হক সজিব (২০) পিতা-মেহেজ আলী, ফজলুল হক (৩০) পিতা-মোঃ তাহের আলী, শাওন (১৭) পিতা-আঃ জব্বার| সবার বাড়ি জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের হবদেশ পশ্চিমপাড়া ও পূর্বপাড়া এলাকায়| ২৩ জুলাই ২০২৬ তারিখে এই মামলার আসামিরা জামালপুর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন| শুনানি শেষে আদালত মোঃ ফজলুল হক, মোঃ বিপুল মিয়া, মোঃ সাইফুল ইসলাম ও সজীব মিয়ার জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে (জেলহাজতে) প্রেরণের নির্দেশ দেনন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট