1. live@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ : দৈনিক জামালপুর সংবাদ ২৪
  2. info@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গোদাগাড়ীতে বিয়ের প্রলোভনে অপহরণ ও ৩ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ থানায় এজাহার দায়ের গোদাগাড়ীর সেই তারেকের বিপুল পরিমাণ জমি ক্রোকের নির্দেশ মাদক সিন্ডিকেটের অবৈধ আয়ে বড় ধাক্কা গোদাগাড়ীতে আমন চাষিদের ত্রিমুখী সংকট অনাবৃষ্টি, বাড়তি খরচ ও সার সিন্ডিকেট তুমি কি সুখি- আল আমিন মিলু সরিষাবাড়ী ভূমি অফিসে অনিয়ম ও হয়রানির অভিযোগ – এমপি ফরিদুল কবীর তালুকদার শামীমের হস্তক্ষেপ কামনা সত্য ঘটনা আড়াল করতে মাকে দিয়ে ছেলের বিরুদ্ধে অভিযোগ, সঠিক তদন্তের দাবি পরিবার ও এলাকাবাসীর চাকুরী জীবনের যখন অবসর, বাস্তব জীবনে তখন সবাই পর সিদ্ধান্তহীনতা, নীতিমালার জটিলতা ও সাধারণ মানুষের ভোগান্তি – আল আমিন মিলু সামাজিক অবক্ষয় মানুষকে অমানুষে পরিনত করেছে সম্পদের কারণে রক্তের সম্পর্ক নষ্ট হয়ে যায়। অর্থ সম্পদের পাহাড় না গড়ে প্রতিটি সন্তানকে সুশিক্ষিত করে গড়ে তুলুন সম্পদে পরিণত করুন

গোদাগাড়ীর সেই তারেকের বিপুল পরিমাণ জমি ক্রোকের নির্দেশ মাদক সিন্ডিকেটের অবৈধ আয়ে বড় ধাক্কা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

 

মোঃ রবিউল ইসলাম মিনাল:গোদাগাড়ী প্রতিনিধি রাজশাহী :
মানিলন্ডারিং প্রতিরোধ আইনে রাজশাহী জেলার গোদাগাড়ী থানার এক ব্যক্তির চার দলিলভুক্ত বিপুল পরিমাণ স্থাবর সম্পত্তি ক্রোক (Attach) করার আদেশ দিয়েছেন আদালত। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, রাজশাহীর আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ সিনিয়র স্পেশাল জজ কোর্ট, রাজশাহী এই নির্দেশ প্রদান করেন।
আদালতের আদেশ অনুযায়ী, ক্রোকাদেশ বলবৎ থাকাবস্থায় উল্লিখিত সম্পত্তি কোনো অবস্থাতেই হস্তান্তর, বিনিময়, রূপান্তর বা দায়যুক্ত করা যাবে না।
আদালত সূত্রে জানা যায়, মিস পিটিশন মামলা নং-০২/২০২৬ (আদেশের স্মারক নং-২৪০২/২৬, তারিখ: ২৩/০৫/২০২৬ ইং) এর প্রেক্ষিতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। মামলার বাদী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রাজশাহী জেলা কার্যালয়ের উপপরিচালক জনাব মো: মেহেদী হাসান এবং অনুসন্ধান/তদন্তকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক জনাব চৌধুরী ইমরুল হাসান।
অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি হলেন মো: তারেক হোসেন (৩৬), পিতা- মো: রফিকুল ইসলাম, মাতা- মোসা: মাহজুরা খাতুন। তিনি রাজশাহী জেলার গোদাগাড়ী থানার মাদারপুর (ওয়ার্ড নং-০৩) গ্রামের স্থায়ী বাসিন্দা।

বিজ্ঞ আদালতের নির্দেশনায় মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ১৪ ধারার বিধান মতে মো: তারেক হোসেনের নামে থাকা নিম্নবর্ণিত সম্পত্তি ক্রোক করা হয়েছে:১. দলিল নং- ৭২২৬ (তারিখ: ২৪/১১/২০১৫): মৌজা- ২৫৭ নং বাজে তিরিন্দা, খতিয়ান আর এস নং- ২০, প্রস্তাবিত- ২৮, হোল্ডিং- ২৯, আর এস দাগ নং- ৫০৩৮। জমির পরিমাণ: ১০৭.২৫ শতাংশ (ক্রয় মূল্য: ১৩,২২,০০০/- টাকা)।
২. দলিল নং- ১৬৭৬ (তারিখ: ০৯/০৩/২০১৬): মৌজা- ২৫৭ নং বাজে তিরিন্দা, খতিয়ান আর এস নং- ২০, প্রস্তাবিত- ২৮, হোল্ডিং- ২৯, আর এস দাগ নং- ৫০। জমির পরিমাণ: ৫৮.৭৫ শতাংশ (ক্রয় মূল্য: ৭,২৪,০০০/- টাকা)।
৩. দলিল নং- ৬৭৫২ (তারিখ: ২০/১০/২০১৬): মৌজা- ২৫৭ নং বাজে তিরিন্দা, খতিয়ান আর এস নং- ২০, প্রস্তাবিত- ২৭, হোল্ডিং- ৩০, আর এস দাগ নং- ৫০। জমির পরিমাণ: ১১.৭৫ শতাংশ (ক্রয় মূল্য: ২,৩০,০০০/- টাকা)।
৪. দলিল নং- ৯৫০ (তারিখ: ৩১/০১/২০১৮): মৌজা- ২৫৯ নং মাছমারা, খতিয়ান আর এস নং- ৬৫, প্রস্তাবিত- ২৫৪, হোল্ডিং- ২৬২, আর এস দাগ নং- ৪৫২/৫৬০। জমির পরিমাণ: ৩৩ শতাংশ (ক্রয় মূল্য: ৮৫,০০০/- টাকা)।
তফসিলে বর্ণিত এই স্থাবর সম্পত্তিসমূহ যাতে কোনোভাবেই হস্তান্তর বা বিনিময় করা না হয়, সেজন্য জেলা রেজিস্ট্রার (রাজশাহী), সহকারী কমিশনার (ভূমি) (গোদাগাড়ী, রাজশাহী) এবং সাব-রেজিস্ট্রার (গোদাগাড়ী, রাজশাহী)-কে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

এই বিষয়ে জানতে চাইলে মামলার বাদী এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রাজশাহী জেলা কার্যালয়ের উপপরিচালক জনাব মো: মেহেদী হাসান বলেন,
মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর আওতায় মাদক ব্যবসার মাধ্যমে অবৈধভাবে অর্জিত সম্পদ বাজেয়াপ্ত করার প্রক্রিয়া হিসেবে বিজ্ঞ আদালতের নির্দেশে এই ক্রোকাদেশ জারি করা হয়েছে। মাদকের সাথে জড়িত অপরাধীরা যাতে কোনোভাবেই তাদের অবৈধ কালো টাকা বা সম্পদ স্থানান্তর বা রূপান্তর করতে না পারে, সেজন্য আমাদের এই আইনি তৎপরতা চলমান থাকবে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভবিষ্যতেও এমন কঠোর পদক্ষেপ অব্যাহত রাখবে।

রাজশাহী গোদাগাড়ী প্রতিনিধি
মোঃ রবিউল ইসলাম মিনাল
01712483534

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট