1. live@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ : দৈনিক জামালপুর সংবাদ ২৪
  2. info@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বিয়ের দাবিতে মামাতো ভাই সোহেলের বাড়িতে প্রেমিকা ফুফাতো বোন পলির অবস্থান , এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি মাননীয় সাংসদ ফরিদুল কবীর তালুকদার শামীম এর সুস্থতা কামনায়  আওনা ইউনিয়নে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে পোরশায় শ্রেষ্ঠ শিক্ষক, প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষা প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান সু শাসন -আল আমিন মিলু একটা শোক বার্তা দিও- আল আমিন মিলু সরিষাবাড়ীতে তরিকতে আহলে বাইত বাংলাদেশ ও মাজার-খানকা-দরবার শরীফ উপজেলা শাখার নবগঠিত কমিটি ঘোষণা জনবল ও অ্যাম্বুলেন্স সংকটে গোদাগাড়ী ৩১ শয্যা হাসপাতাল চরম দুর্ভোগে রোগীরা সরিষাবাড়িতে  হেরোইন সহ তিন মাদক কারবারি আটক  আদিবাসী জনগোষ্ঠীর ভূমি ও অধিকার রক্ষায় মিডিয়া অ্যাডভোকেসি ক্যাম্পেইন অনুষ্ঠিত নরসিংদীর শিবপুর উপজেলা প্রশাসন এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করেন মোছাঃ ফারজানা ইয়াসমিন

মাননীয় সাংসদ ফরিদুল কবীর তালুকদার শামীম এর সুস্থতা কামনায়  আওনা ইউনিয়নে দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক 

 জামালপুর-৪ সরিষাবাড়ি আসনের মাননীয় সাংসদ ফরিদুল কবীর তালুকদার শামীমের সুস্থতা কামনায় এক হৃদয়স্পর্শী দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সাবেক ছাত্রদল ৪নং আওনা ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত এই দোয়া মাহফিলে  গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে পরিবেশটি হয়ে ওঠে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পরিপূর্ণ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সভাপতি সুরুজ মিঞা সাবেক মেম্বার, বক্তব্য রাখেন মনির উজ্জামান মাসুম বক্তব্য রাখেন আওনা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মনজুরুল মুর্শেদ শিমুল। দোয়া মাহফিলে  উপস্থিত ছিলেন  বিএনপি ও অঙ্গ সহযোগী

 

সংগঠনের নেতৃবৃন্দ।  সবাই একত্রিত হয়ে মাননীয় সাংসদের দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন। বক্তারা তাদের বক্তব্যে বলেন, ফরিদুল কবীর তালুকদার শামীম সবসময়ই

এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে নিবেদিতপ্রাণ একজন জননেতা হিসেবে কাজ করে যাচ্ছেন। তাঁর অসুস্থতার খবরে পুরো এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে এবং সবাই তাঁর সুস্থতার জন্য আন্তরিকভাবে দোয়া করছেন।

দোয়া মাহফিলে অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, মহান আল্লাহ তাআলা তাঁকে দ্রুত সুস্থ করে আবারও জনগণের সেবায় নিয়োজিত হওয়ার তাওফিক দান করবেন। আয়োজকরা জানান, এটি শুধুমাত্র একটি দোয়া মাহফিল নয়, বরং একজন জনপ্রিয় নেতার প্রতি জনগণের ভালোবাসা ও শ্রদ্ধার বহিঃপ্রকাশ।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট