1. : lf_flvdbCnglkgU :
  2. live@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ : দৈনিক জামালপুর সংবাদ ২৪
  3. info@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পোরশায় মতবিনিময় ও কমিউনিটি পুলিশং সভা অনুষ্ঠিত খুলনা রূপসা টোলপ্লাজা হতে ১০ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ ফুলপুরে বেসরকারি ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৫ প্রতিষ্ঠানকে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা ফুলপুরে জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি উদ্যোগে ফুলপুরে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত রাজনীতি মানেই ক্ষমতা আর অঢেল সম্পদের মালিক গোদাগাড়ীর যাবজ্জীবন সাজা পেয়েও ধরাছোঁয়ার বাইরে চিট রাসেল মানি লন্ডারিং তদন্তের দাবি খুলনা লবণচরার সন্ত্রাসী ও চাঁদাবাজ নাদিম এবং রানাকে পিস্তল ও গুলিসহ গ্রেফতার করেছে র‍্যাব-৬ পবিত্র শুক্রবার মুসলিম উম্মাহ জন্য একটি গুরুত্বপূর্ণ দিন সাতক্ষীরা থেকে ২৩০ বোতল উইনকেরেক্স ১৫ হাজার পিচ ট্যাবলেট ও নিষিদ্ধ ঔষধসহ ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ কালিয়াকৈরে বৈধ লিজের জমি নিয়ে ডিআইজির বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ

নরসিংদীর শিবপুরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফট স্কিল প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে

 

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদীঃ

নরসিংদীর শিবপুরে প্রান্তিক পেশাজীবীদের জীবনমান উন্নয়নে ১০ দিনব্যাপী সফট স্কিল প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয় এর অধীন সমাজসেবা অধিদপ্তর বাস্তবায়িত বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন (২য় পর্যায়) প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। 


৯ জুন ২০২৬ ইং মঙ্গলবার উপজেলা পরিষদ হলরুমে প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। আগামী ১৮ জুন পর্যন্ত চলমান এ প্রশিক্ষণে উপজেলার নির্বাচিত প্রান্তিক পেশাজীবীরা অংশগ্রহণ করছেন।প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা সমাজসেবা কার্যালয় এর উপপরিচালক মোঃ আসাদুজ্জামান সরদার, প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের সমাজসেবা অফিসার মোঃ নাফিস শরীফ। অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার কে এম আবু রায়হান।প্রশিক্ষণের প্রথম দিনে প্রকল্পের কার্যক্রম ভিত্তিক ভিডিও প্রদর্শন,অতিথিদের বক্তব্য এবং অংশ গ্রহণকারীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রকল্পের প্রধান উদ্দেশ্য প্রান্তিক আদি পেশাজীবীদের টেকসই উন্নয়নে উৎপাদিত পণ্যের উৎকর্ষে সক্ষমতা বৃদ্ধি,পণ্যের বহুমুখী ব্যবহার, আধুনিকীকায়ন,বিপণন ও পরিবেশ বান্ধব পণ্য ব্যবহারে উদ্বুদ্ধকরণের মাধ্যমে সরকারের উন্নয়ন অভীষ্ট লক্ষ্য অর্জনে অংশীজনের ভূমিকায় অবতীর্ণ করা। দেশীয় ও আন্তর্জাতিক শ্রম বাজারের চাহিদা বিবেচনা করে প্রান্তিক পেশাজীবীদের দক্ষ মানবসম্পদ সৃষ্টির লক্ষ্যে যুগোপযোগী কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান। উদ্যোক্তা সৃজনের মাধ্যমে প্রান্তিক পেশাজীবীগোষ্ঠির সামাজিক মর্যাদা ও অর্থনৈতিক স্বালম্বীকরণ।
উল্লেখ্য,প্রকল্পের আওতায় সারাদেশে প্রায় ৪ লাখ ২৭ হাজার প্রান্তিক ও আদিবাসী পেশাজীবীকে প্রশিক্ষণ, উৎপাদন সহায়তা,বিপণন সুবিধা ও আর্থিক প্রণোদনা দেওয়া হচ্ছে। কামার, কুমার, বাঁশ,বেত শিল্প,কাঁসা,পিতল শিল্প তাঁত,লোকজ বাদ্যযন্ত্র নির্মাণ,নকশিকাঁথা ও শীতলপাটি তৈরিসহ ১০টি পেশার কর্মীদের উন্নয়নে প্রকল্পটি কাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট