1. live@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ : দৈনিক জামালপুর সংবাদ ২৪
  2. info@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে প্রাইভেটকার তল্লাশি করে ২টি বিদেশি পিস্তল ও ৫৩ রাউন্ড গুলিসহ আটক ২ ধান কাটার সময় অসুস্থ হয়ে বৃদ্ধের মৃত্যু নরসিংদীর শিবপুর ভরতের কান্দি দারিদ্র বিমোচন বন্ধু সমাজ এর ফুটবল খেলা অনুষ্ঠিত আওনা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে ঠান্ডা পানীয় বিতরণ অপূর্ণতার নীল খাতা আল আমিন মিলু শ্রদ্ধা আর ভালো বাসায় চিরনিদ্রায় শায়িত হলেন শামসুল হক মেম্বার  পোরশায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত জামালপুর এক্সপ্রেসের রুট পরিবর্তন: জনগণের প্রত্যাশা ভঙ্গের দায় কার? আল আমিন মিলু আবারও জ্বালানি তেলের দাম বৃদ্ধি: সাধারণ মানুষের উপর বাড়তি চাপ গোদাগাড়ীর শিক্ষা ব্যবস্থা ও পরবর্তী করণীয় নিয়ে প্লাজমা ফাউন্ডেশনের গোলটেবিল আলোচনা ​

রাজশাহীতে প্রাইভেটকার তল্লাশি করে ২টি বিদেশি পিস্তল ও ৫৩ রাউন্ড গুলিসহ আটক ২

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

 

মোঃ রবিউল ইসলাম মিনাল:গোদাগাড়ী প্রতিনিধি​​​ রাজশাহী :
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ৫৩ রাউন্ড গুলিসহ দুজনকে আটক করেছে পুলিশ। চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকা থেকে কুষ্টিয়ায় অস্ত্রের এই চালানটি পাচার করা হচ্ছিল বলে জানা গেছে।
​মঙ্গলবার (০২ জুন) বিকেল ৪টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের রাজাবাড়িহাট এলাকায় অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ অস্ত্র-গুলি জব্দ করা হয়।

​আটক ব্যক্তিরা হলেন কুষ্টিয়া সদর উপজেলার বটতলী চারমাথা গ্রামের বাসিন্দা দুলাল শেখ (৩৬) ও একই এলাকার সানজিদা আকতার শিমু (১৮)।
​গোপন সংবাদে পুলিশের বিশেষ চেকপোস্ট
​পুলিশ জানায়, মঙ্গলবার দুপুর ২টার দিকে প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসএম মাকসুদুর রহমান গোপন সূত্রে খবর পান, চাঁপাইনবাবগঞ্জের কানসাট এলাকা থেকে একটি প্রাইভেটকারে করে অস্ত্রের একটি বড় চালান কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছে। তাৎক্ষণিকভাবে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়। এরপর গোদাগাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার মীর্জা মো. আব্দুস ছালামের নেতৃত্বে প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল রাজাবাড়িহাট এলাকায় বিশেষ চেকপোস্ট স্থাপন করে।

​বিকেল ৪টার দিকে সন্দেহভাজন প্রাইভেটকারটি চেকপোস্টে এসে পৌঁছালে পুলিশ সেটির গতিবিধি রোধ করে। পরে গাড়িটির ব্যাকডালা তল্লাশি করে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন এবং ৫৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ সময় ঘটনায় জড়িত থাকার অভিযোগে গাড়িতে থাকা দুলাল ও সানজিদাকে আটক এবং প্রাইভেটকারটি জব্দ করে পুলিশ।

​প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসএম মাকসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান
​আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে এই অস্ত্র চোরাচালান চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের পরিচয় ও তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। এই ঘটনায় গোদাগাড়ী থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে বুধবার (০৩ জুন) আটক দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

রাজশাহী গোদাগাড়ী প্রতিনিধি
মোঃ রবিউল ইসলাম মিনাল
01712483534

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট