1. live@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ : দৈনিক জামালপুর সংবাদ ২৪
  2. info@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বওলায় জমকালো আয়োজনে মডেল ক্লাবের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন: টাইব্রেকারে মুক্তপায়রা স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন ​গোদাগাড়ীতে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি, আদালতে মামলা রাজশাহীর মোহনপুরে ৩১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ট্রাক চালক পলাতক মুসলমানদের জন্য পবিত্র শুক্রবারে করনীয় বর্জনীয় ও এর গুরুত্ব আলোচনা করা হলো Guide Complet pour le Trading Boursier en ligne : Débuter en France পোরশায় উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহিদ দিবস পালন শিক্ষা ব্যবস্থার পক্ষে বিপক্ষে যুক্তি উপস্থাপন দেশের সংকটময় মুহূর্তে সবাইকে ঐক্য বদ্ধ হয়ে কাজ করতে হবে মাননীয় শিক্ষা মন্ত্রী এবং প্রায় দুইযুগ আগের শিক্ষা ভাবনা কলমে: আল আমিন মিলু ​নেসকোর নতুন চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) শরীফ উদ্দীন

আওনা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে ঠান্ডা পানীয় বিতরণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ১১৮ বার পড়া হয়েছে

 

 নিজস্ব প্রতিবেদক :

তীব্র তাপদাহে জনজীবন যখন বিপর্যস্ত, ঠিক সেই মুহূর্তে মানবিক উদ্যোগ নিয়ে এগিয়ে এসেছে আওনা ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন। প্রখর রোদ আর দাবদাহ থেকে কিছুটা স্বস্তি দিতে জগন্নাথগঞ্জ ঘাট বাইপাস এলাকায় সাধারণ মানুষ ও পথচারীদের মাঝে ঠান্ডা পানীয় বিতরণ করা হয়।

দুপুরের প্রখর রোদে ক্লান্ত পথচারী, শ্রমজীবী মানুষ ও যানবাহনের যাত্রীদের মাঝে এই ব্যতিক্রমধর্মী আয়োজন প্রশংসা কুড়িয়েছে সবার। আয়োজকদের এমন মানবিক উদ্যোগে স্বস্তি প্রকাশ করেন পথচারীরা। তারা জানান, এই প্রচণ্ড গরমে এক গ্লাস ঠান্ডা পানীয় যেন নতুন করে শক্তি জোগায়, আর এমন উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার।

এ সময় উপস্থিত ছিলেন আওনা ইউনিয়ন বিএনপির সাধারণ সদস্য ও জেএফসিএল সিবিএ’র সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, বিএনপি নেতা দুলাল মিয়া, আওনা ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি আব্দুল খালেক এবং সাধারণ সম্পাদক আব্দুল খালেক তালুকদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আয়োজকরা জানান, মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। তীব্র তাপদাহে সাধারণ মানুষের কষ্ট লাঘবে এই ছোট প্রয়াস ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এ ধরনের কার্যক্রমের মাধ্যমে মানবিক মূল্যবোধ আরও জোরদার হবে বলে তারা আশা প্রকাশ করেন।

বিশিষ্ট ব্যবসায়ী নুরুল ইসলামের সার্বিক সহযোগিতা এবং জামালপুর-৪ সরিষাবাড়ী আসনের সাংসদ ফরিদুল কবীর তালুকদার শামীমের নির্দেশনায় এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট