1. live@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ : দৈনিক জামালপুর সংবাদ ২৪
  2. info@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম :
রাজনৈতিক প্রভাবেই চলে জমজমাট মাদকের ব্যবসা আইন প্রয়োগকারীরা অসহায় গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার রোকনপুর সীমান্তে ভারতীয় মাদকদ্রব্য আটক গোদাগাড়ীতে ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ,শ্রী সুমন সরদার আটক নরসিংদীর শিবপুরে সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকের আত্মহত্যা জামালপুর এক্সপ্রেসের পুরোনো রুট ফেরানোর দাবিতে জগন্নাথগঞ্জ ঘাটে মানববন্ধন নদীর অনন্ত ক্ষুধা- আল আমিন মিলু গাজীপুরে গাছাতে ফেনসিডিল -ইয়াবা সহ পাঁচজনকে গ্রেফতার ও দুই যানবাহন জব্দ বিয়ের দাবিতে মামাতো ভাই সোহেলের বাড়িতে প্রেমিকা ফুফাতো বোন পলির অবস্থান , এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি মাননীয় সাংসদ ফরিদুল কবীর তালুকদার শামীম এর সুস্থতা কামনায়  আওনা ইউনিয়নে দোয়া মাহফিল অনুষ্ঠিত

আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে: নুর

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ১০৭ বার পড়া হয়েছে

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, আওয়ামী লীগ গত ১৫ বছর ধরে সন্ত্রাস করেছে। তাদের নিষিদ্ধ করতে হবে। আজ বুধবার (১৪ আগস্ট) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টারে সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা জানান।

নুর বলেন, আওয়ামী লীগ গত ১৫ বছর ধরে সন্ত্রাস করেছে। তাদের নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনতে হবে। এছাড়া, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে গ্রেফতার করতে হবে। শিক্ষার্থীদের ওপর গুলি ছুড়েছে ছাত্রলীগ-যুবলীগ। সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন দিতে হবে।

ডাকসুর সাবেক ভিপি বলেন, পুলিশকে পুনর্গঠন করতে হবে। দলবাজদের চাকরিচ্যুত করতে হবে। পুলিশের মনোবল যাতে বৃদ্ধি পায়, সে ব্যাপারে কাজ করতে হবে। পুলিশের ওসি, এসপি, ইউএনওসহ বিভিন্ন পদে রদবদল করতে হবে।

শেখ হাসিনা সরকারের বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের গ্রেফতার প্রসঙ্গে নুর বলেন, সালমান এফ রহমান গ্রেফতার হয়েছে তার অপকর্মের জন্য। ব্যবসায়ীদের মধ্যে যেন এতে কোনো ভুল বার্তা না যায়।

গণঅধিকার পরিষদের সভাপতি বলেন– যারা ব্যাংক, টেলিভিশন, প্রতিষ্ঠান দখল করছে; তাদের প্রতিহত করতে হবে। নিরাপত্তা বাহিনী থেকে সহায়তা নিয়ে নাশকতাকারীদের ধরতে হবে। আর খেয়াল রাখতে হবে, অভ্যুত্থানকারী বিপ্লবীদের দ্বারা যেন কোনোরকম সহিংসতা না হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট