সাপাহার উপজেলার হাঁপানিয়া সীমান্তে ট্যাপেন্টাডল ট্যাবলেট আটক

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শেয়ার করুন:

 

নাহিদ পোরশা নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) কর্তৃক নওগাঁ সীমান্তে ট্যাপেন্টাডল ট্যাবলেট আটক মঙ্গলবার ১০/১১/২০২৬ ইং তারিখ সময় আনুমানিক ১০ টার সময় জেসিও-৯৫৩৭ নায়েব সুবেদার মোঃ মিজানুর রহমান স্যার এর নেতৃত্বে নিজস্ব এসআইপি সদস্য এবং সিভিল সোর্স এর তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নওগাঁ জেলার সাপাহার থানার অন্তর্গত হাপানিয়া বিওপির সীমান্ত মেইন পিলার ২৩৬ এর আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কৃষ্ণসদা আম বাগানের ভিতর পরিত্যক্ত মেশিন ঘরে (যাহার জিআর নং-৪৪১৭৫৬ ম্যাপসীট নং-৭৮সি/০৮) আসামী বিহীন ২০ পিস ভারতীয় নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট (মাদকদ্রব্য) আটক করা হয়।
আটককৃত মাদকদ্রব্য সাপাহার থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে,নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ সীমান্ত পারাপার/গরু/মাদক পাচার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত রাখার অঙ্গিকার ব্যক্ত করেছেন লেঃ কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি, অধিনায়ক, নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)।