নীতপুর সীমান্তে ভারতীয় ফেনসিডিল আটক

রবিবার, ১ নভেম্বর ২০২৬
শেয়ার করুন:

 

নাহিদ পোরশা নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) কর্তৃক নওগাঁ সীমান্তে ভারতীয় ফেনসিডিল আটক করেন। রোজ শনিবার ৩১/১০/২০২৬ ইং তারিখ আনুমানিক ৭ টার সময় জেসিও-৮৭০৮ সুবেদার মোঃ আব্দুল মান্নান এর নেতৃত্বে নিজস্ব এসআইপি সদস্য এবং সিভিল সোর্স এর তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে নওগাঁ জেলার পোরশা থানার অন্তর্গত নিতপুর বিওপির সীমান্ত মেইন পিলার ২২৯/৪-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পারঘাট ব্রিজের উপর হতে (যাহার জিআর নং-৪১৭৬৭৩ ম্যাপসীট নং-৭৮সি/১২) আসামী বিহীন ৩০ বোতল ভারতীয় নেশাজাতীয় ফেন্সিডিল (মাদকদ্রব্য) আটক করা হয়। আটককৃত মাদকদ্রব্য পোরশা থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ সীমান্ত পারাপার/গরু/মাদক পাচার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত রাখার অঙ্গিকার ব্যক্ত করেছেন লেঃ কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি, অধিনায়ক, নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)।