চৌদ্দঘুড়ি সীমান্তে চোরাচালানের সময় মালিকবিহীন অবস্থায় বাংলাদেশী সোনালী আঁশ পাট আটক


নাহিদ পোরশা নওগাঁ প্রতিনিধিঃ
চৌদ্দঘুড়ি সীমান্ত বিজিবি টহলদল কর্তৃক বাংলাদেশী পাট আটক করেন।রোজ বৃহস্পতিবার ১ অক্টোবর ২০২৬ ইং আনুমানিক শেষ রাত ৬.১০ মিনিটের সময় কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর চৌদ্দঘুড়ি বিওপির টহলদল দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১০৩৭ হতে আনুঃ ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঝাউকুটি নামক স্থান হতে বাংলাদেশী পাট ০৮ মন ২০ কেজি মালিকবিহীন অবস্থায় আটক করেন।








