1. 6Pr8ATtqVi7RBp@gmail.com : 6Pr8ATtqVi7RBp :
  2. : lf_flvdbCnglkgU :
  3. live@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ : দৈনিক জামালপুর সংবাদ ২৪
  4. info@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
Betandyou Giriş Adresi Güncellendi নরসিংদীর শিবপুরে ক্রিয়া সামগ্রী ও ফলজ গাছের চারা বিতরণ করলেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন মোরেলগঞ্জে মাধ্যমিক শিক্ষা অফিসের হিসাব সহকারী মনিরুজ্জামানের বিদায় সংবর্ধনা মোরেলগঞ্জে ENABLE প্রকল্পের অবহিতকরণ সভা নাগরিক সমাজের সক্ষমতা বৃদ্ধি ও উন্নয়ন কর্মকাণ্ডে জনসম্পৃক্ততা বাড়ানোর উদ্যোগ মোরেলগঞ্জে গ্রাম পুলিশ সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স উদ্বোধন গ্যাসের চাপ সল্পতায় উৎপাদনে যেতে পারছে না যমুনা সার কারখানা জামালপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপিত – জেলা তথ্য বাতায়নের শতভাগ হালনাগাদের নির্দেশনা জেলা প্রশাসকের কাটলা সীমান্তে (২৯ বিজিবি)এর অভিযানে ভারতীয় টেপেন্ডাডল ট্যাবলেট আটক দাইনুর সীমান্তে যৌন উত্তেজক সিরাপ আটক লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) এর অভিযানে ভারতীয় কসমেটিকস ও জিরা আটক

জামালপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপিত – জেলা তথ্য বাতায়নের শতভাগ হালনাগাদের নির্দেশনা জেলা প্রশাসকের

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

 জামালপুর প্রতিনিধি :

 সরকারি কার্যক্রমে অপতথ্য রুখতে জামালপুর জেলা তথ্য বাতায়নের শতভাগ তথ্য হালনাগাদের নির্দেশনা দিলেন জামালপুর জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী।  আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে ‘‘ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ: অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা’’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত আলোচনা সভায় তিনি এই নির্দেশনা প্রদান করেন।

দিবসটি উপলক্ষে জামালপুর জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক)-এর যৌথ উদ্যোগে  ২৮ সেপ্টেম্বর জেলার ফৌজদারী মোড়ে মানববন্ধন ও বর্ণাঢ্য র‌্যালি আয়োজন করা হয়। র‌্যালি শেষে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আফসানা তাসলিম-এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে জামালপুর জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী আরো বলেন, জেলা তথ্য বাতায়নে নোটিশ ও অফিস প্রধাণের তথ্য খুবই গুরুত্বপূর্ণ তথ্য। এর পাশাপাশি দ্বায়িত্বপ্রপ্ত কর্মকর্তার তথ্যও নিয়মিতভাবে হালনাগাদ করতে হবে। ওয়েব পোর্টালের হালনাগাদের বিষয়টি নিয়ে জেলা আইসিটি কমিটির সভায় আলোচনা করা হবে। তিনি বলেন, ডিজিটাল যুগে তথ্যের অবাধ প্রবাহের যে সুযোগ বর্তমানে রয়েছে তার সঠিক ব্যবহার করতে হবে এবং সরকারের পাশাপাশি সর্বস্তরের জনগনকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

আলোচনা সভায় স্বাগত বক্তব্যে সনাক জামালপুরের সভাপতি শামিমা খান বলেন, অপতথ্য ও গুজব বিশেষ কোন অঞ্চল বা রাষ্ট্র বা সমাজব্যবস্থার একক কোন সমস্যা না। ডিজিটাল প্রযুক্তির ব্যবহার অপতথ্য ও গুজব সৃষ্টি এবং বিস্তারকে সহজ করে দিয়েছে। এই ডিজিটাল নৈরাজ্য সমাজ ও রাষ্ট্রে গভীর আস্থার সংকট তৈরি করেছে। তিনি বলেন, সঠিক, বিশ^াসযোগ্য ও সময়োপযোগী তথ্যের অবাধ প্রবাহ যেমন গণতন্ত্র, উন্নয়ন ও সামাজিক স্থিতিশীলতার অন্যতম ভিত্তি, তেমনি অপতথ্য, গুজব ও ভুয়াতথ্য নিয়ন্ত্রণের অন্যতম উপায়। এটি নিশ্চিত করার জন্য সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

দিবস উপলক্ষে জামালপুর জেলা তথ্য বাতায়নের ওয়েব পোর্টাল পর্যবেক্ষণ বিষয়ে উপস্থাপনা করেন টিআইবি এরিয়া কো-অর্ডিনেটর মো: আরিফ হোসেন। প্রতিবেদনে উল্লেখ করা হয় যে, তথ্য অধিকার আইন ২০০৯ অনুযায়ী স্বপ্রণোদিতভাবে তথ্য প্রকাশের জন্য তৈরি করা এই পোর্টালগুলোর একটি বড় অংশই হালনাগাদ নয়, যা স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠার পথে বড় বাধা। এই পর্যবেক্ষণের প্রেক্ষিতে পোর্টালগুলোর শতভাগ হালনাগাদের উদ্যোগ গ্রহন, স্বতন্ত্র সরকারি ওয়েব পোর্টাল জেলা তথ্য বাতায়নের সাথে যুক্ত করা. সকল প্রতিষ্ঠানে দায়িত্বপ্রাপ্ত তথ্য কর্মকর্তা নিশ্চিত করা, জনসম্প্রচার বৃদ্ধি করা এরকম সুনির্দিষ্ট এগারো দফা প্রস্তাবনা তুলে ধরা হয়।

সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আফসানা তাসলিম বলেন, অপতথ্য সঠিক তথ্য প্রকাশের অন্তরায়। বিভিন্ন মাধ্যমে যেভাবে অপতথ্য ছড়ানো হচ্ছে, এতে সঠিক তথ্য পাওয়ার জন্য সরকারি ওয়েব পোর্টালগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ডিজিটাল মধ্যমে তথ্যের উন্মুক্ততা থাকলে জনগনের হয়রানি কমবে এবং সেবা পাওয়া সহজ হবে। সভায় আরো বক্তব্য প্রদান করেন, জামালপুর সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন আক্তার, জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মুহাম্মদ জালাল উদ্দিন, সিভিল সার্জনের প্রতিনিধি ডা. মুবাশে^রা খান, জামালপুর জেলা প্রেসক্লাবের সাবেকসভাপতি ফজলে ইলাহী মাকাম, ইয়েস দলনেতা আবৃতি আমিন ইভাসহ প্রমূখ। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, সাংবাদিক ছাড়াও জামালপুর সনাক এর সনাক, ইয়েস ও এসিজি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২৬ উদ্যাপনের অংশ হিসেবে আলোচনা সভা ছাড়াও সনাক জামালপুর জাতীয় তথ্য বাতায়নে জামালপুর জেলার ওয়েব পোর্টাল পর্যবেক্ষণ এবং দিবসের তাৎপর্য সর্বস্তরে পৌছে দেয়ার জন্য ইয়েস সদস্যদের পরিচালনায় স্যাটেলাইট ক্যাম্পেইনের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে সেবাগ্রহীতাদের নিকট ধারণাপত্র বিতরণের মাধ্যমে দিবসের বার্তা পৌছে দেয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট