1. 6Pr8ATtqVi7RBp@gmail.com : 6Pr8ATtqVi7RBp :
  2. live@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ : দৈনিক জামালপুর সংবাদ ২৪
  3. info@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদীর শিবপুরে মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা করেন সামিউর রহমান সহকারী কমিশনার ( ভূমি) ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক লালমনিরহাটের হাতিবান্ধা সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্য আটক দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর বিশেষ অভিযানে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ সীমান্তে বিক্রয় নিষিদ্ধ সিরাপ উদ্ধার কাটলা সীমান্তে বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক নান্দাইলে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার আমার সোনার বাংলা – আল আমিন মিলু টাকার কাছে কি প্রশাসনের নজর বন্দি? তারাকান্দিতে অনলাইন জুয়ার বিরুদ্ধে কেন ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন নরসিংদীর শিবপুরে ১৯৮ বোতল ফেনসিডিল ও প্রাইভেটকার সহ গ্রেফতার এক নরসিংদীর শিবপুরে মোবাইল কোর্ট পরিচালনা করেন সামিউর রহমান সহকারী কমিশনার ভূমি

মোরেলগঞ্জে মাধ্যমিক শিক্ষা অফিসের হিসাব সহকারী মনিরুজ্জামানের বিদায় সংবর্ধনা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের হিসাব সহকারী মো. মনিরুজ্জামানের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে মোরেলগঞ্জ মডেল একাডেমি অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাদ্রাসা শিক্ষা পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা আঃ ছালামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিকে মহাসিনিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. সোয়েব হোসেন।
অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বিদায়ী হিসাব সহকারী মো. মনিরুজ্জামানের কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরে তাঁর নিষ্ঠা, দায়িত্বশীলতা, কর্মদক্ষতা ও সহকর্মীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের প্রশংসা করেন। দীর্ঘদিনের কর্মস্থল ছেড়ে নতুন কর্মস্থলে যোগ দিলেও তাঁর সঙ্গে সবার আন্তরিক সম্পর্ক অটুট থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
বিদায়ী বক্তব্য দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন মো. মনিরুজ্জামান। একপর্যায়ে সহকর্মীদের ভালোবাসা ও দীর্ঘদিনের স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। আবেগজড়িত কণ্ঠে তিনি বলেন, “এই কর্মস্থলে দীর্ঘদিন কাজ করতে গিয়ে আপনাদের সবার কাছ থেকে যে ভালোবাসা, সহযোগিতা ও আন্তরিকতা পেয়েছি, তা কখনো ভুলতে পারব না। আজ বদলির কারণে এখান থেকে চলে যাচ্ছি, কিন্তু মোরেলগঞ্জের এই মানুষগুলোর সঙ্গে কাটানো সময় ও স্মৃতিগুলো সবসময় আমার মনে থাকবে। দায়িত্ব পালনের ক্ষেত্রে আমার কোনো ভুল-ত্রুটি হয়ে থাকলে সবাই আমাকে ক্ষমা করবেন। আপনারা আমার জন্য দোয়া করবেন, যেন নতুন কর্মস্থলেও সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে পারি।”
তাঁর বক্তব্যের সময় উপস্থিত অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। সহকর্মীরা তাঁকে সান্ত্বনা দেন এবং নতুন কর্মস্থলে তাঁর সফলতা কামনা করেন।
পরে বিদায়ী অতিথি মো. মনিরুজ্জামানকে সম্মাননা স্মারক ও উপহারসামগ্রী প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা তাঁর নতুন কর্মস্থলে সাফল্য, সুস্বাস্থ্য ও সুন্দর ভবিষ্যৎ কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট