1. : lf_flvdbCnglkgU :
  2. live@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ : দৈনিক জামালপুর সংবাদ ২৪
  3. info@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
সরিষাবাড়ি উপজেলা প্রসাশন কর্তৃক ভিটেমাটি হীন দুই পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ Canlı yayın seçenekleriyle öne çıkan Mariobet giriş adresi çözümleri Canlı yayın seçenekleriyle öne çıkan Mariobet giriş adresi çözümleri Canlı yayın seçenekleriyle öne çıkan Mariobet giriş adresi çözümleri সরিষাবাড়ীতে পিংনা ইউনিয়ন এর ভিটেমাটিহীন পুস্মা ও মালার পাশে উপজেলা প্রশাসন জ্বালানি তেলের দাম: জনগণের পকেটই কি সব সংকটের শেষ ঠিকানা? – আল আমিন মিলু পোরশায় মাদক আসক্ত যুবককে ৬ মাসের কারাদণ্ড রাজশাহী রেলস্টেশনে রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, উত্তাল রেলপথ স্টেশন ঘেরাও ও রেলপথ অবরোধে যাত্রীদের মধ্যে আতঙ্ক, ট্রেন চলাচল ব্যাহত জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে জনমনে হতাশার ছাপ—প্রভাব পড়তে পারে সবকিছুর ওপর পোরশার নিতপুর সীমান্তে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই চোরাকারবারী আটক

দৌলতপুরে তালিকাভুক্ত সন্ত্রাসী মমিসহ ৪ জন গ্রেপ্তার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে

 

খুলনা প্রতিনিধি,

খুলনা নগরীর দৌলতপুর থানার তালিকাভুক্ত সন্ত্রাসী মো. মেহেদী হাসান মমিসহ তার তিন সহযোগীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। বুধবার (২৬ আগস্ট) সকাল ৭টার দিকে দৌলতপুর থানার দত্তবাড়ি এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—দৌলতপুর পাবলা দত্তবাড়ি এলাকার শামীম জমাদ্দারের ছেলে মো. মেহেদী হাসান মমি, একই এলাকার মো. নাসির উদ্দিনের ছেলে জামিল হোসেন, মান্নান সরদারের ছেলে মো. লিটন সরদার এবং বিমল রায়ের ছেলে সুজয় রায়।

র‌্যাব-৬-এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল ৬টা ৫০ মিনিটের দিকে র‌্যাবের একটি দল নগরীর দৌলতপুর থানাধীন ৫ নম্বর ওয়ার্ডের দত্তবাড়ি তরুণ সেনা রোড এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় জাফর শেখের বাড়ির এক ভাড়াটিয়ার বাসা থেকে মমিসহ চারজনকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, গ্রেপ্তার মেহেদী হাসান মমি দৌলতপুর থানার তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে খুলনা মহানগরীর বিভিন্ন থানায় অস্ত্র, মাদক, হত্যাচেষ্টা ও চুরিসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। একইভাবে গ্রেপ্তার তার সহযোগীদের বিরুদ্ধেও বিভিন্ন অপরাধে মামলা থাকার তথ্য জানিয়েছে র‌্যাব।

অভিযান শেষে গ্রেপ্তার চারজনকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

র‌্যাব-৬ জানিয়েছে, নগরীতে সন্ত্রাস, মাদক ও অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট