1. : lf_flvdbCnglkgU :
  2. live@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ : দৈনিক জামালপুর সংবাদ ২৪
  3. info@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম :
রাজনৈতিক গ্যারাকলে মানুষ আজ দিশেহারা। চারদিকে যেন শুধু ‘নাই আর নাই’। মিথ্যা আশ্বাস আর প্রতিশ্রুতির চিড়ায় কি সত্যিই ভিজবে মানুষের পেট? তাহলে প্রশ্ন হচ্ছে—এভাবে চলতে থাকলে এদেশের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে? উপকূলবাসীর নিরাপদ পানির দাবিতে মোরেলগঞ্জে নাগরিক সমাবেশ ও পদযাত্রা মোরেলগঞ্জে দারুস সুন্নাহ মডেল মাদরাসার  দ্বিতীয় সাময়িক পরীক্ষার পুরুস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত ধানক্ষেতে কৃষি কাজ করতে গিয়ে দুই ভাই বিধান ও মানিকের মৃত্যু হলো  বজ্রপাতে  বেলজিয়ামে আওয়ামী লীগের শোকসভা: ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ড. হাসান মাহমুদের Mostbet giris: Yuksek Kazanc Firsatlari Sizi Bekliyor! ভিউয়ের যুগে সংবাদ যখন কনটেন্ট, তখন সবচেয়ে বড় সংকট ক্যামেরার নয়—সাংবাদিকতার বিবেকের বিরহের শেষ প্রহর – আল আমিন মিলু পোগলদিঘা ইউনিয়নে মাদকের ভয়াবহ বিস্তার, মাঝে মধ্যে ধরা পড়ছে খুচরা বিক্রেতা। তবুও থেমে নেই প্রকাশ্যেই চলছে বিক্রির, অভিযোগ এলাকাবাসীর Jackpot fırsatlarını yakala Bethub casino

১২গ্রাম হেরোইন সহ কুখ্যাত মাদক কারবারি ফিরোজ গ্রেপ্তার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

 সরিষাবাড়ীতে ১২ গ্রাম হেরোইনসহ ফিরোজ মিয়া (৩৮) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

সোমবার ২৪ আগষ্ট  ভোরে উপজেলার ভবানীপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেপ্তারের সময় তার কাছে থাকা ১২গ্রাম  উদ্ধার করা হয় যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা।

​পুলিশ জানায়, রবিবার রাতে নিয়মিত টহল ডিউটি চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে এক পরোয়ানাভুক্ত আসামী ভবানীপুর গ্রামে অবস্থান করছে। সংবাদের সত্যতা যাচাই করে ভোরে আসামী ফিরোজ মিয়ার বসতবাড়িতে  অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে সংগীয় ফোর্সের সহায়তায় ফিরোজকে হাতেনাতে আটক করা হয়। তবে তার সাথে থাকা অপর দুই সহযোগী কৌশলে পালিয়ে যায়।

​পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে ফিরোজের পরহিত লুঙ্গির কোঁচ থেকে সাদা পলিথিনে মোড়ানো ১২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফিরোজ স্বীকার করেছে যে, সে পলাতক আসামী মোঃ লাভলু মিয়া (৪২) ও হুমায়ুন (৩৮) এর সহায়তায় উপজেলার  বিভিন্ন স্থান থেকে হেরোইন সংগ্রহ করে এলাকায় বিক্রি করে আসছিল।

​সরিষাবাড়ী থানার তথ্যমতে, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আগের একটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।এ বিষয়ে সরিষাবাড়ি থানার অফিসার ইনচার্জ ইকবাল হাসান জানান আইনী প্রক্রিয়ার মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। 

 

​সোমবার সকালে ধৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ৮(খ)/৪১ ধারায় নতুন মামলা রুজু করে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামীকে জেলহাজতে পাঠানোর আবেদন জানিয়েছে পুলিশ

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট